ঢাকা ১২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু অনলাইন ক্লাস দেশে স্বর্ণ ও রুপার আজকের বাজারদর ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু আজ শপথ নেবেন নবনির্বাচিত ২ সংসদ সদস্য ভারতে ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১৩ ব্যর্থ বৈঠক শেষে দুই পক্ষকে যে বার্তা দিলো পাকিস্তান বিজু, সাংগ্রাই, বৈসু, চাংক্রান, বিষু ও চাংলান উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা যুক্তরাষ্ট্র–ইরান আলোচনায় সমঝোতা হয়নি: জেডি ভ্যান্স ফিলিস্তিন অ্যাকশন গ্রুপ নিষিদ্ধের প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ, গ্রেপ্তার ৫২৩ শাহ আমানতে দুইদিনে মধ্যপ্রাচ্যের ২৬টি ফ্লাইট ওঠানামা

ফেনী-১ আসনে নৌকার প্রার্থী নাসিম চৌধুরীর প্রচারণা শুরু

#

১৯ ডিসেম্বর, ২০২৩,  8:58 PM

news image

ফেনী প্রতিনিধি: ফেনী ১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম এর প্রতিক নৌকা বরাদ্দ নিশ্চিত হওয়ার পর ছাগলনাইয়ায় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আনন্দ মিছিলের মাধ্যমে প্রচারণা শুরু হয়েছে। সোমবার বিকেলে আনন্দ মিছিলটি ছাগলনাইয়া উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেখ কামাল চত্তরে এসে শেষ হয়। মিছিল শেষে নেতাকর্মীদের উদ্দেশ্য নৌকার প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বলেন, জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতিক দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন। ছাগলনাইয়া থেকেই নৌকার নির্বাচনী প্রচারণা শুরু করলাম। আপনারা নৌকায় বিপুল ভোটে জয়যুক্ত করলে বিগত সময় যে সব উন্নয়ণ বাকী রয়েছে সব কিছু পুষিয়ে দিব। ইনশাআল্লাহ। এসময়  ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার, ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, ছাগলনাইয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র মোহাম্মদ মোস্তফা, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য কাজী ওমর ফারুক সহ আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম