ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশে স্বর্ণের দামে বড় ধস যে কারণে নিয়ন্ত্রণে আসছে না হাম শিক্ষার্থী নকল করলে প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী চীনের দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট সীতাকুণ্ডে মসজিদে মিললো ইমামের ঝুলন্ত মরদেহ ৩৯ বছরেও ফুটবলের সিংহাসনে তিন প্রজন্মের রাজপুত্র লিওনেল মেসি সময়ের আবর্তন মুমিনকে সচেতন করে তোলে ঘানার সঙ্গে ড্র, তবু আতঙ্কের কিছু দেখছে না ইংল্যান্ড বিপৎসীমার নিচে তিস্তার পানি, স্বস্তিতে পাড়ের মানুষ

ফেনীতে সেপটিক ট্যাংক বিস্ফোরণে একই পরিবারের ৩ জন নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২৬ জুলাই, ২০২২,  1:53 PM

news image

ফেনী শহরের নাজির রোডের আনোয়ার উল্লাহ সড়ক এলাকায় একটি নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংক বিস্ফোরণে তিন ভাই নিহত হয়েছেন। তারা পেশায় নির্মাণ শ্রমিক ছিলেন বলে জানা গেছে। মঙ্গলবার (২৬ জুলাই) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে ফেনী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি জানান, উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস। নিহতদের নাম আব্দুর রহমান মুন্সি, নুরুল ইসলাম মুন্সী ও মনিরুজ্জামান মুন্সি। তাদের বাড়ি বাগেরহাট জেলায়। তারা দিনমজুরের কাজ করতেন। ৯নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল ইসলাম তানজিল বলেন, গত দুই বছর যাবত তারা এখানে রয়েছেন। তবে মাঝেমধ্যে তাদেরকে মসজিদে দেখতাম, আমি বাড়ির মালিক রুহুল আমিনকে চিনি। তবে উনাদের সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই। ফেনী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি জনান, দীর্ঘ সময় ভবনের কাজ চলায় এ দুর্ঘটনা ঘটেছে বলে আমাদেরকে জানানো হয়। সেখানে সিসি টিভি ক্যামেরা রয়েছে। আমরা তদন্ত করছি। তবে ওই স্থান এখন নিরাপদ রয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম