ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

ফেনীতে মুখপোড়া হনুমান-কাছিমসহ গ্রেপ্তার ১

#

০৯ অক্টোবর, ২০২৩,  11:34 AM

news image

ফেনী প্রতিনিধি: ফেনীতে মুখপোড়া হনুমান-কাছিমসহ একজন আটক ফেনীতে ২ টি মুখপোড়া হনুমান ও ১৬টি কাছিমসহ আহাদুজ্জামান রাজু (৪২) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দুপুর ১২ টায় ফেনীর কাজীরবাগ ইকোপার্কে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য জানান ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অ্যাপস্) মো. শাহাদাৎ হোসেন। এ সময় ফেনী থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহফুজুর রহমান, বন বিভাগের ফেনী সদর উপজেলার রেঞ্জ কর্মকর্তা বাবুল চন্দ্র ভৌমিক, ফেনী বন্যপ্রাণী রিস্কিউ টিমের প্রধান সমন্বয়ক সায়মুন ফারাবি উপস্থিত ছিলেন। পুলিশের দেয়া তথ্য মতে, শনিবার (৭ অক্টোবর) দিনগত রাত ১২টার দিকে চট্টগ্রাম-মহাসড়কের লালপোল এলাকা থেকে বন্যপ্রাণীগুলো উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে ফেনীর কাজীরবাগ ইকোপার্কে কাছিমগুলো অবমুক্ত করা হয়। হনুমান দুটি বন বিভাগের ফেনী সদর উপজেলার রেঞ্জ কর্মকর্তা বাবুল চন্দ্র ভৌমিকের কাছে হস্তান্তর করা হয়। প্রেস ব্রিফিং এ আরো জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে একটি বাসের (খুলনা মেট্রো ব-১১-০২০৬) থামিয়ে তল্লাশি চালানো হয়। গাড়ির মালামাল রাখার বাক্স থেকে খাঁচায় বন্দি দুটি মুখপোড়া হনুমান ও চটের বস্তায় ১৬টি কাছিম উদ্ধার করা হয়। এ সময় গাড়ির সুপারভাইজার আহাদুজ্জামান রাজুকে গ্রেফতার করা হয়। বন্যপ্রাণী সংরক্ষণ আইনে আহাদুজ্জামান রাজুর বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা হয়েছে। ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহফুজুর রহমান জানান, গাড়ির সুপারভাইজারকে গ্রেফতার করে তার নামে মামলা দেওয়া হয়েছে। দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়। ফেনী সদর উপজেলার রেঞ্জ কর্মকর্তা বাবুল চন্দ্র ভৌমিক জানান, ফেনীতে হনুমানের বসবাসের কোনো আবাসস্থল নেই। উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে হনুমান দুটি কক্সবাজারের চকরিয়া ডুলাহাজরা সাফারি পার্কে হস্তান্তর করা হবে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম