ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

ফেনীতে বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ৪

#

নিজস্ব প্রতিনিধি

০৯ নভেম্বর, ২০২২,  1:15 PM

news image

ফেনীর মোহাম্মদ আলী দুলামিয়া এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও ১০ জন। বুধবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি। ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, বুধবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ইউনিক পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় উল্টো পথে আসা কাভার্ডভ্যানের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। তিনি আরও বলেন, তাৎক্ষণিক পুলিশ হতাহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালের চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে আরও ১০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে নিহতদের মধ্যে বাস ও কাভার্ডভ্যান চালকের মরদেহ থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম