ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

ফেনীতে বাঁধে ভাঙন, ৬ গ্রাম প্লাবিত

#

নিজস্ব প্রতিনিধি

০৭ আগস্ট, ২০২৩,  12:10 PM

news image

কয়েকদিনের টানা বৃষ্টি আর ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী নদীর পানি পরশুরাম পয়েন্টে বিপৎসীমার ১০০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে ফুলগাজী সদরের উত্তর বরইয়া এবং উত্তর দৌলতপুর এলাকায় বেড়িবাঁধে ভাঙন ধরে পানি লোকালয়ে ঢুকছে। ফেনীর ফুলগাজীর সদর ইউনিয়নের উত্তর বরইয়া আর উত্তর দৌলতপুর গ্রামের বেড়িবাঁধের দুটি স্থানে ভাঙন ধরেছে। এতে ৬ গ্রাম প্লাবিত হয়েছে। সোমবার (৭ আগস্ট) ভোরের দিকে বাঁধে ভাঙন দেখা দেয়। বাঁধে ভাঙন ধরার বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী মো. মনির আহমদ মনির আহম্মদ নিশ্চিত করেন। এদিকে গ্রামবাসী জানিয়েছেন, সোমবার ভোরে বাঁধের অংশে ভাঙন দেখা দিলে গাছ কেটে, মাটি দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা করা হয়, কিন্তু পানির চাপে তা ব্যর্থ হন তারা। পানির প্রচণ্ড বেগে বাঁধের আশপাশের উত্তর বরইয়া, বনিক পাড়া, বিজয় পুর, কিসমত বিজয়পুর, বসন্তপুর, জগতপুরসহ ৬ টি গ্রামে বানের পানি ঢুকে পড়ে । তলিয়ে গেছে আমনের বীজতলা । ঝুঁকিতে রয়েছে ১২২ কিলোমিটারের বাঁধের বেশ কয়েকটি স্থান। নদীর উভয় পাড়ের ১২২ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের তীরবর্তী এলাকার শত শত পরিবারের হাজার হাজার মানুষের এখন দিন-রাত কাটছে বাঁধ ভেঙে বন্যার কবলে পড়ার আতঙ্কে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম