ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

ফেনীতে নিত্যপন্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে ক্যাব'র মানববন্ধন

#

নিজস্ব প্রতিনিধি

০২ এপ্রিল, ২০২২,  1:15 PM

news image

ফেনী প্রতিনিধি: অসাধু, মুনাফাখোর ও মজুতদার ব্যবসায়ী দের কারসাজিতে নিত্যপন্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ফেনী জেলা কমিটি । শনিবার দুপুরে ফেনীর শহীদ মিনার প্রাঙ্গণে উক্ত মানববন্ধন  অনুষ্ঠিত হয়।কনজ্যুমার এসোসিয়েন অব বাংলাদেশ (ক্যাব) ফেনী' জেলা কমিটির সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন,  ক্যাব ফেনী কমিটির সহসভাপতি এড. পার্থ পাল চৌধুরী, ফেনী জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সহসভাপতি এড. সমির কর, ফেনী' প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল হক, ফেনী সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ সৈয়দ মনির, ভাষানী স্মৃতি সংসদ ফেনীর সভাপতি নজরুল ইসলাম, সম্পাদক মেজবাহ উদ্দিন, এডাব ফেনীর সভাপতি কাজী নোমান, যুবক্যাব ফেনীর সাংগঠনিক সম্পাদক আহমেদুল হক খোকন, অন্ধ কল্যান সমিতির সভাপতি মোহাম্মদ সবুজ, সোনাগাজী প্রেসক্লাবের সাবেক সভাপতি গাজী হানিফ প্রমূখ।মানববন্ধনে বক্তারা বলেন, সরকার বলছে মানুষেরা ক্রয়ক্ষমতা বেড়েছে, তাই নিত্যপণ্যর দাম বেড়েছে। কিন্তু  সাধারণ মানুষের আয় বাড়েনি। শুধু সরকারি কর্মকর্তাদের বছর বছর বেতন বাড়ছে। বক্তারা সরকারের সমালোচনা করে বলেন, ক্ষয়ক্ষমতা কার বেড়েছে - এমপিদের, মন্ত্রীদের, লুটেরাদদের, মুনাফাখোরদের নাকি মজুতদারদের? আমাদের মতো সাধারণ মানুষের কিন্তু বাড়েনি ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম