ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

ফেনীতে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৪ অক্টোবর, ২০২৩,  11:08 AM

news image

|| ছবি : সংগৃহীত 

ফেনীতে বসতঘরে আগুন লেগে দগ্ধ দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের মা। দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ মৃতের স্বজনদের। মঙ্গলবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে ফেনী পৌরসভার বিরিঞ্চি এলাকায় এ ঘটনা ঘটে। মৃত দুই শিশু হলো, ফকির বাড়ির মুহাম্মদ রনির ছেলে মাইদুল ইসলাম শাহাদাত (১৩) ও রাহাদুল ইসলাম গোলাপ (৬)। পুলিশ ও নিহতদের স্বজনরা জানান, মঙ্গলবার রাতে দুই সন্তানকে নিয়ে তাদের মা কামরুল নাহার পলি ঘুমিয়ে পড়েন। রাত ১টার দিকে বিছানায় আগুন দেখে তিনি চিৎকার শুরু করেন। পরে প্রতিবেশীরা ঘটনাস্থল গিয়ে এক সন্তানের মরদেহ উদ্ধার করে এবং পলি ও অন্য ছেলেকে আহত অবস্থায় উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে আরেক সন্তানও মারা যান। আহত পলির শরীরের বিভিন্ন অঙ্গ পুড়ে গেছে। নিহত শিশুদের পিতা রনি জানান, কিছুদিন আগে তাদের পারিবারিক কবরস্থানে অনুমতি ছাড়া প্রতিবেশী জনি আর আনোয়ার তাদের এক স্বজনের মরদেহ দাফন করা নিয়ে তাদের সঙ্গে আমাদের কথা কাটাকাটি হয়। এরপর থেকেই আমাদের মেরে ফেলার হুমকি দেয়। সেই শত্রুতার জের ধরে তারা ঘরে আগুন লাগিয়ে এ হত্যা করেছে। ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম