ঢাকা ২৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম প্রতিরোধে জোরদার কার্যক্রম, চিকিৎসক সংকটেও থেমে নেই ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিমানবন্দরে হারিয়ে যাওয়া শিশু আনসারদের সহায়তায় উদ্ধার অপরাধ ও মাদকমুক্ত সাতক্ষীরা গড়তে কঠোর অবস্থানে পুলিশ: খুলনা রেঞ্জ ডিআইজি ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ‘বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে’ হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৮২৫ সাতক্ষীরার আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়ল ঢাকাসহ সারাদেশে ঝড়বৃষ্টি হতে পারে টানা ৫ দিন

ফেনসিডিল মাদক, পরিবহন অবৈধ : আপিল বিভাগ

#

নিজস্ব প্রতিবেদক

০১ ফেব্রুয়ারি, ২০২২,  11:29 AM

news image

ফেনসিডিল এক প্রকার মাদক এবং এটি পরিবহন অবৈধ বলে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন। ১৯৯৭ সালে ঝিনাইদহ সদর উপজেলার বাদল পাল নামে এক ব্যক্তি ২৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার হওয়ার পর তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন যশোরের স্পেশাল ট্রাইব্যুনাল। এ রায়ের বিরুদ্ধে বাদলের আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট তাকে খালাস দিয়ে বলেন,

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ফেনসিডিল মাদক নয় এবং এটি পরিবহন অপরাধ নয়। এ রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করে রাষ্ট্রপক্ষ। এ আপিলের শুনানি শেষে আপিল বিভাগ আজ সকালে হাইকোর্টের সেই রায় বাতিল করে বাদলের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখেন এবং জানান ফেনসিডিল মাদক, এটি পরিবহন করা অবৈধ। এক সময় ফেনসিডিল কাশির সিরাপ হিসেবে ব্যবহৃত হলেও এটি ধীরে ধীরে নেশার বস্তুতে পরিণত হয়। আজকের উচ্চ আদালতের এ রায়ে ফেনসিডিল সংক্রান্ত অনেক মামলা নিষ্পত্তি করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম