ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

ফুসফুস সুস্থ রাখতে কী করবেন

#

লাইফস্টাইল ডেস্ক

০৯ নভেম্বর, ২০২৩,  10:50 AM

news image

বায়ুদূষণের সঙ্গে সঙ্গে ফুসফুসের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। এ কারণে কীভাবে ফুসফুসের সমস্যা বা ক্যান্সার থেকে নিজেকে রক্ষা করা যায় তা অবশ্যই জেনে রাখা প্রয়োজন। দৈনন্দিন কিছু অভ্যাসই ফুসফুসকে সুস্থ রাখতে পারে। বিশেষজ্ঞদের মতে, ফুসফুসকে ভালো রাখতে অবশ্যই নিজের জীবনযাত্রায় সঠিক বদল আনতে হবে । ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি হ্রাস করতে ধূমপান ছাড়তে হবে। বাড়ির পরিবেশের দিকেও খেয়াল রাখতে হবে। দূষিত পরিবেশে বেশিক্ষণ থাকা ঠিক নয়। ভারতীয় গণমাধ্যম ‘হিন্দুস্তান টাইমসে’র এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যান্টিঅক্সিডেন্টস, ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ সুষম ডায়েট ফুসফুস ভালো রাখতে অত্যন্ত সাহায্য করে। নিয়মিত শারীরিক ক্রিয়াকলাপ কেবল সামগ্রিক স্বাস্থ্যকেই উন্নত করে না বরং ফুসফুসকে শক্তিশালী করতে সাহায্য করে। ফুসফুস সুস্থ রাখতে উপকারী আরও কয়েকটি বিষয় জানানো হয়েছে ওই প্রতিবেদনে।  যেমন-

১. প্রোটিন ও পুষ্টির জোগান দিতে বাজারের যে পণ্যগুলি পাওয়া যায় তা ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। এ কারণে এসব খাবার এড়িয়ে চলুন। 

২. ফুসফুসের ক্যান্সার থেকে বাঁচতে কড়া রোদ এড়িয়ে চলাই ভাল। মারাত্মক রোদে পুড়লেও ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়।

৩. ফুসফুসের ক্যান্সার থেকে বাঁচতে সপ্তাহে কমপক্ষে ৩ ঘণ্টা ব্যায়াম করা বাধ্যতামূলক।

৪. জুম্বা, জগিং, নাচ, অ্যারোবিক ইত্যাদির মতো ব্যায়াম ফুসফুস সুস্থ রাখতে অত্যন্ত কার্যকর।

ভারতীয় অনকোলজিস্ট ড. তেজিন্দর সিংয়ের মতে, ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি কমানোর সর্বোত্তম উপায় হল কখনও ধূমপান না করা বা ধূমপান ছেড়ে দেওয়া। এমনকী যদি অনেক বছর ধরে কেউ ধূমপান করেন তবে তা ছেড়ে দিলে এখনও ক্যন্সারের ঝুঁকি হ্রাস হতে পারে।ফলমূল, শাকসবজি এবং গোটা শস্য সমৃদ্ধ ডায়েট ফুসফুস সুস্থ রাখতে অত্যন্ত সাহায্য করে। নিয়মিত ব্যায়াম ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি হ্রাস করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম