ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

ফুলবাড়ি সীমান্ত থেকে ৯টি বিদেশী এয়ারগান উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

১৫ জানুয়ারি, ২০২৩,  10:40 AM

news image

চুয়াডাঙ্গার দর্শনা থানার ফুলবাড়ি সীমান্ত এলাকা থেকে ৯টি বিদেশী এয়ারগান উদ্ধার করেছে বিজিবি। শনিবার (১৪ আগস্ট) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে কর্নেল শাহ মো. ইশতিয়াক জানান, গোপন সংবাদে ফুলবাড়ি সীমান্তের ৮৫/৮৬টি পিলারের অদূরে অভিযান চালানো হয়। এসময় ভারত থেকে এক ব্যক্তি একটি বস্তা নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। বিজিবি তাকে আটকের চেষ্টা করলে সে বস্তাটি ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে বস্তাটি খুললে তার ভেতর ৯টি বিদেশী অত্যাধুনিক এয়ারগান পাওয়া যা। তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্র দর্শনা থানায় জমা দেয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম