ঢাকা ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
সিটি করপোরেশন নির্বাচন নিয়ে যে বার্তা দিলেন মির্জা ফখরুল দেশের ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস কুমিল্লায় বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে সব আরোহী নিহত এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি গঠন, দায়িত্বে ৬ জন প্রাথমিকভাবে যেসব এলাকায় ফ্যামিলি কার্ড বিতরণ হবে ইশতেহার বাস্তবায়নে ১৮০ দিনের ২২ দফা পরিকল্পনা শ্রম মন্ত্রণালয়ের ছয় মাসে রাজস্ব ঘাটতি ৬০ হাজার কোটি টাকা ৭ বছর পর আবারও দীপা-রিচি জুটি

ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১৪ জুন, ২০২২,  12:42 PM

news image

ময়মনসিংহের ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাখাওয়াত হোসেন (৫০) নামে  একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, গতকাল সোমবার সকালে তিনি মৃত্যুবরণ করেন। তবে আজ মঙ্গলবার (১৪ জুন) সকালে বাড়ির পাশে মৎস্য খামারের পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। সাখাওয়াত ফুলপুর উপজেলার বওলা ইউনিয়নের রামসোনা গ্রামের মৃত সিদ্দিকুর রহমান খানের পুত্র ও রামসোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তিনি গ্রাম্য পশু চিকিৎসক ও জমি মাপার আমিন হিসেবেও কাজ  করতেন। পরিবারের সদস্যরা জানান,

সোমবার সকালে কারো কাছে না বলে মৎস্য খামারে যান পুকুরের পানি সেচের জন্য মটর ফিটিং করতে। এসময় মটরের সাথে বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে সেখানেই তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। জানা যায়, তিনি জমি মাপতে গিয়ে প্রায়ই রাতেই বাড়ি ফিরতেন না। সেইসূত্রে পরিবারের সদস্যরা ভেবেছিলেন হয়তো কোথাও জমি মাপতে গিয়ে ফেরেননি।  পরে আজ মঙ্গলবার সকালে ফিশারির পাড়ে তার লাশ পাওয়া যায়। এরপর ফুলপুর থানা পুলিশকে খবর দিলে এসআই তরিকুলের নেতৃত্বে পুলিশ তার লাশ উদ্ধার করে।  এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ থানায় আনা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম