ঢাকা ২৭ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
পদ্মা নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনায় দুই নারীর লাশ উদ্ধার কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার ১৫ শতাংশ গণমাধ্যমকর্মী: জরিপ পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭ খেলা যুক্ত করার নির্দেশ দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দেশে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রায় নিরাপত্তায় জোর, অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল কক্সবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক খোরশেদ আলম খুন রূপগঞ্জে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২ জন লালমাইয়ে কুস্তি প্রতিযোগিতা চলাকালে মাঠে খেলোয়াড়ের মৃত্যু

ফুলকপির কোরমা রাঁধবেন যেভাবে

#

লাইফস্টাইল ডেস্ক

১৯ নভেম্বর, ২০২১,  9:35 AM

news image

শীত আসতেই বাজারে উঠতে শুরু করে ফুলকপি। জনপ্রিয় এই শীতকালীন সবজি ছোট-বড় সবারই পছন্দের। শুধু ভাজি কিংবা তরকারি নয় ফুলকপি দিয়ে বাহারি সব খাবার তৈরি করা যায়। ফুলকপির পাকোড়া তো সবার পছন্দের। এই সবজি দিয়ে তৈরি করা যায় মজাদার কেকও। এমনকি স্বাদ পাল্টাতে মজাদার ফুলকপির কোরমাও তৈরি করতে পারেন খুব সহজেই।

জেনে নিন রেসিপি-

উপকরণ

১. ফুলকপির ফুল ৮-১০টি

২. পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ

৩. আদা বাটা ১ চা চামচ

৪. রসুন বাটা আধা চা চামচ

৫. মরিচ গুঁড়া ১ চা চামচ

৬. কাজু বাদাম বাটা ১ টেবিল চামচ

৭. টমেটো পিউরি ১ টেবিল চামচ

৮. টকদই ২ টেবিল চামচ

৯. কাঁচা মরিচ কয়েকটি

১০. জিরা গুঁড়া আধা চা চামচ

১১. তেজপাতা ১টি

১২. দারুচনি ১ টুকরা

১৩. লবঙ্গ ও এলাচি ২টি

১৪. চিনি সামান্য

১৫. লবণ স্বাদমতো

১৬. গরম মসলা গুঁড়া ১ চা চামচ ও

১৭. তেল আধা কাপ।

পদ্ধতি

প্রথমে প্যান চুলায় বসিয়ে তেল গরম করে নিন। এরপর ফুলকপিতে সামান্য লবণ মিশিয়ে হালকা ভেজে নিন। এবার প্যানে তেল গরম করে একে একে দারুচিনি, এলাচি, লবঙ্গ, তেজপাতা ফোঁড়ন দিন। এরপর পেঁয়াজ কুচি হালকা ভেজে আদা ও রসুন বাটা মিশিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নিন। এবার গুঁড়া মরিচ, জিরা ও লবণ দিয়ে নেড়ে অল্প আঁচে ঢেকে দিন। কিছুক্ষণ পর কাজুবাদাম বাটা, টমেটো পিউরি ও চিনি দিয়ে কিছুক্ষণ নেড়ে টকদই দিন। এবার ভেজে রাখা ফুলকপি দিয়ে ভালো করে নিন। এরপর সামান্য পানি দিয়ে কম আঁচে ঢেকে দিন। কিছুক্ষণ পর ঝোল মাখা মাখা হলে কাঁচা-মরিচ ও গরম মসলা গুঁড়া ছড়িয়ে নামিয়ে নিন।


ভাত, পোলাও, রুটি-পরোটা সব খাবারের সঙ্গেই দারুন মানিয়ে যায় ফুলকপির কোরমা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম