ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

ফুটবল প্রতীক পেলেন তাসনিম জারা

#

নিজস্ব প্রতিবেদক

২১ জানুয়ারি, ২০২৬,  12:30 PM

news image

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা ফুটবল প্রতীক পেয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে তিনি প্রতীক সংগ্রহ করেন।ডা. তাসনিম জারা বলেন, আমি গত কয়েকদিন যখন ঢাকা-৯ আসনের বাসিন্দাদের সঙ্গে কথা বলছিলাম, খিলগাঁও, সবুজবাগ, মুগদা থানায় অনেকের সঙ্গে কথা হয়েছে। প্রায় প্রতিদিনই কেউ না কেউ জিজ্ঞেস করেছেন যে, নির্বাচনের মার্কাটা কী? কোন মার্কায় তারা ব্যালট পেপারে দেখতে পারবেন, আমাকে যদি সমর্থন করতে চান। সেই প্রশ্নের আজ একদম পরিষ্কার একটা উত্তর আমরা পেয়েছি। তিনি বলেন, আমি নির্বাচনে ফুটবল মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে। আগামীকাল থেকে নির্বাচনী প্রচারণার ক্যাম্পেইন আমরা শুরু করব। আমরা যেই রাজনীতিটা সামনে দেখতে চাই– স্বচ্ছতা এবং জবাবদিহিতার রাজনীতি, তার ভিত্তিতেই আমাদের ক্যাম্পেইন চলবে। সবাইকে দোয়া এবং শুভকামনার জন্য অনুরোধ করছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম