ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা বাসে উচ্চ শব্দে গান বাজালেই গুনতে হবে শত শত ডলার সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি: একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ-১ জ্বালানি তেলের উত্তাপ বাজারে দেরিতে ডেঙ্গু পরীক্ষা করায় বাড়ছে ঝুঁকি মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ

ফিলিস্তিনের জনগণের পাশে আছে সৌদি আরব : যুবরাজ সালমান

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ অক্টোবর, ২০২৩,  5:35 PM

news image

গাজা উপত্যকায় নতুন করে হামাস-ইসরায়েলের সংঘর্ষে ফিলিস্তিনের জনগণের পাশে রয়েছে সৌদি আরব। এছাড়া সংঘাতের ‘বিস্তৃতি’ ঠেকাতে কাজ করছে দেশটি। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে এসব কথা বলেন দেশটির যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। সোমবার (১০ অক্টোবর) দিনগত রাতে এ তথ্য জানিয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম। খবর এনডিটিভির।  যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে আরও বলেন, ‘যথোপযোগী জীবন ধারণের ন্যায্য অধিকার অর্জন, আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ফিলিস্তিনের জনগণের পাশে রয়েছে সৌদি আরব।’ সৌদি প্রেস এজেন্সির খবরে এ তথ্য জানানো হয়েছে। ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস নজিরবিহীন স্থল, আকাশ ও সমুদ্র পথের হামলায় এ পর্যন্ত ৮০০ ইসরায়েলি নিহত হয়েছে। সৌদি আরব কখনোই ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। তবে সম্প্রতি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে রাজি হচ্ছে সৌদি আরব, এমন জল্পনা-কল্পনার মাঝেই নতুন করে সহিংসতা শুরু হয়। গত মাসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ফক্স নিউজকে বলেন, ফিলিস্তিন ইস্যুটি সৌদি আরবের জন্য ‘খুব গুরুত্বপূর্ণ’। কারণ, সেখানে মক্কা ও মদিনার পরে ইসলামের পবিত্রতম মসজিদ আল আকসা রয়েছে। যুবরাজ মোহাম্মদ বলেন, ‘আমাদের সেই অংশটি সমাধান করতে হবে। আমাদেরকে ফিলিস্তিনিদের জীবন সহজ করতে হবে।’ বিশ্লেষকরা বলেন, ইসরায়েল-সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক হওয়ার ক্ষেত্রে চলমান সংঘাতে বড় ধাক্কা খেয়েছে। সৌদি প্রেস এজেন্সি আরও জানায়, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ও জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে ফোনে এ সংকট নিয়ে কথা বলেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সলমান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম