ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ফিলিস্তিনিদের জন্য অনুদান স্থগিতের ঘোষণা দিল জাপান

#

আন্তর্জাতিক ডেস্ক

২৯ জানুয়ারি, ২০২৪,  4:43 PM

news image

এবার ফিলিস্তিনিদের জন্য সাময়িকভাবে অনুদান স্থগিতের ঘোষণা দিল জাপান। গাজার ফিলিস্তিনি শরণার্থীদের ত্রাণ ও মানবিক সহায়তা সরবরাহকারী জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ- এর কয়েকজন কর্মীর বিরুদ্ধে ইসরায়েল ৭ অক্টোবর হামলায় সম্পৃক্তার অভিযোগ তোলার পর পশ্চিমা দাতা দেশগুলো অনুদান স্থগিতের ঘোষণা দেয়। এই তালিকায় যোগ দিল এবার এশিয়ার দেশ জাপান। এর আগে যেসব দেশ অনুদান বন্ধের ঘোষণা দিয়েছে সেগুলো হল- যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, ইতালি, যুক্তরাজ্য, ফিনল্যান্ড, জার্মানি, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড এবং এস্তোনিয়া। জাপানের পররাষ্ট্র প্রেস সচিব কোবায়াশি মাকি এক বিবৃতিতে জানিয়েছেন, “ইউএনআরডব্লিউএ- গাজার প্রতিটি বাসিন্দাকে প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই প্রেক্ষাপটে, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলায় ইউএনআরডব্লিউএ কর্মীদের জড়িত থাকার অভিযোগের বিষয়ে জাপান অত্যন্ত উদ্বিগ্ন।” তবে বিবৃতিতে জাপান জানায়, দেশটি ইউএনআরডব্লিউএ-এর এই অভিযোগের তদন্তকালীন তহবিল স্থগিত রাখলেও গাজায় মানবিক পরিস্থিতির উন্নয়নে অন্যান্য আন্তর্জাতিক সংস্থাকে সহায়তা প্রদান অব্যাহত রাখবে। সূত্র: সিএনএন

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম