ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ অক্টোবর, ২০২২,  4:17 PM

news image

ফিলিপাইনের উত্তরাঞ্চল ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে বলে জানিয়েছে মার্কিন জিওলজিক্যাল সার্ভিস। এতে আতঙ্কিত হয়ে বাসিন্দারা রাস্তায় বের হয়ে এসেছে এবং একটি হাসপাতালের ব্যাপক ক্ষতি হয়েছে। ভূমিকম্পটি স্থানীয় সময় মঙ্গলবার রাত প্রায় ১০টা ৫৯ মিনিটে ডোলোরেস শহরের কাছে আঘাত হানে। এটি দক্ষিণে ৩৩০ কিলোমিটারের বেশি দূরে রাজধানী ম্যানিলায় পর্যন্ত অনুভূত হয়েছে৷ ভূমিকম্পের কেন্দ্র থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তরে বাটাক শহরের ২০০ শয্যার মারিয়ানো মার্কোস মেমোরিয়াল হাসপাতাল থেকে রোগীদের সরিয়ে নেওয়া হয়েছে; যা এখনও পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় ক্ষতির খবর। ডোলোরেস শহরের পুলিশ অফিসার জেফরি ব্লেন্স বলেন, ভবনগুলো কাঁপছিল। তাই মানুষ বাইরে ছুটছিল। স্থানীয় ফায়ার সার্ভিসের অফিসিয়াল ফেসবুক পেজে হাসপাতালের কিছু কক্ষের ধসে পড়া ছাদের ছবি, পাশাপাশি বাইরের সড়কে চেয়ারে বসে থাকা কয়েক ডজন রোগীর ছবি পোস্ট করা হয়েছে। হাসপাতালের কর্মী টম তেবিজ ফোনে বার্তা সংস্থা এএফপিকে বলেন, ভবনটি পরীক্ষা করার সময় কর্তৃপক্ষ আমাদের বেরিয়ে আসতে বাধ্য করেছে। বর্তমানে ক্ষয়ক্ষতি নিরূপণ করা হচ্ছে। ডোলোরেস শহরটি আবরা প্রদেশে অবস্থিত। প্রদেশটির বেসামরিক প্রতিরক্ষা অফিস জানায়, হতাহতের কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সকাল পর্যন্ত জানা যাবে না। জুলাই মাসে পাহাড়ি আবরা প্রদেশে ৭ মাত্রার ভূমিকম্পে ভূমিধস এবং স্থলভাগে ফাটল সৃষ্টি হলে ১১ জন নিহত হয় এবং কয়েক শতাধিক মানুষ আহত হয়। ২০১৩ সালের অক্টোবরে একটি ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প দেশটির কেন্দ্রীয় দ্বীপ বোহোলে আঘাত হানে। এতে দুই শতাধিক মানুষ নিহত হয়। সূত্র : আলজাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম