ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ফিলিপাইনে ভূমিধসে ৫ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ ফেব্রুয়ারি, ২০২৪,  8:07 PM

news image

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ভূমিধসে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও ৩১ জন আহত হয়েছেন। বুধবার (৭ ফেব্রুয়ারি) এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রাদেশিক দুর্যোগ কর্মকর্তা এডওয়ার্ড ম্যাকাপিলি বলেন, মিন্দানাও দ্বীপের দাভাও দে ওরো প্রদেশের খনি সমৃদ্ধ একটি গ্রামে মঙ্গলবার রাতে ভূমিধসের ঘটনা ঘটে। সে সময় খনি শ্রমিকদের পরিবহনের জন্য ব্যবহৃত দুটি বাসের মধ্যে অন্তত ২০ জন লোক আটকা পড়েন। বাস দুটিতে কমপক্ষে ২৮ জন আরোহী ছিলেন। এর মধ্যে ৮ জন কোনো রকমে পালাতে সক্ষম হলেও বাকিরা আটকা পড়েন।

এ ছাড়া ভূমিধসে সেখানকার বেশ কিছু বাড়ি-ঘর ধসে পড়েছে। এতে ১১ জন স্থানীয় বাসিন্দা আহত হয়েছেন। তাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসার জন্য তাদের দাভাও শহরের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। এডওয়ার্ড ম্যাকাপিলি বলেন, পার্বত্য এলাকাটিতে ভূমিধসের কোনো সম্ভাবনাই ছিল না। গত বৃহস্পতিবার সেখানে বৃষ্টি শেষ হয়েছে। শুক্রবার থেকে আবহাওয়া বেশ ভালো ছিল এবং সূর্য ওঠায় বেশ গরম পড়েছিল। গত সপ্তাহে ওই একই অঞ্চলে বন্যা ও ভূমিধসে কমপক্ষে ১৮ জনের প্রাণহানি ঘটেছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম