ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

ফিলিপাইনে ঝড় মেগির আঘাতে নিহত ২৪

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ এপ্রিল, ২০২২,  10:51 AM

news image

ফিলিপাইনের মধ্য ও দক্ষিণাঞ্চলে গ্রীষ্মমন্ডলীয় ঝড় মেগির আঘাত হেনেছে। এতে ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধস ও বন্যায় অন্তত ২৪ জন নিহত হয়েছে। সোমবার (১১ এপ্রিল) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। ফিলিপাইনের জাতীয় দুর্যোগ এজেন্সি জানায়, রোববার এই অঞ্চলে ঝড়ের আঘাতে ১৩ হাজারেরও বেশি মানুষ জরুরি আশ্রয়কেন্দ্রে পালিয়ে গেছে। রাস্তা ভেঙে পড়েছে, বাড়িঘর-ক্ষেত প্লাবিত এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে। বেবে শহরের দুর্যোগ কর্মকর্তা রাইস অস্টেরো বার্তা সংস্থা এএফপিকে বলেন, ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় প্রদেশ লেইতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিধসে চারটি গ্রামে ২১ জন মারা গেছে। জাতীয় দুর্যোগ এজেন্সি বলছে, প্রধান দক্ষিণাঞ্চলীয় দ্বীপ মিন্দানাওতে আরও তিনজন নিহত হয়েছে। ফেসবুকে পোস্ট করা এএফপি দ্বারা যাচাইকৃত ছবিগুলোতে দেখা গেছে, লেইতে ক্ষতিগ্রস্ত গ্রামগুলোর মধ্যে একটি বুঙ্গা। সেখানে বাড়ির ছাদ পর্যন্ত মাটিতে চাপা পড়ে আছে। সিন্দা হান্না কালা ভিটাংকোল এএফপিকে বলেন, গতকাল অত্যন্ত ভারী বৃষ্টি হয়েছে, ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে তা বিরতিহীনভাবে চলে। এদিকে, বন্যা কবলিত শহর আবুযোগের বাড়িঘর থেকে লোকজনকে উদ্ধার করেছে ফিলিপাইনের কোস্ট গার্ড ও পুলিশ সদস্যরা। সূত্র : এনডিটিভি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম