ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে নিহত ৫

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ সেপ্টেম্বর, ২০২২,  1:13 PM

news image

ফিলিপাইনে শক্তিশালী ঘূর্ণিঝড় ‌‘নরু’র আঘাতে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। ঝড়ের পর উদ্ধারকাজ চালাতে গিয়ে তাদের মৃত্যু হয়। সোমবার (২৬ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়। এতে বলা হয়, নিহতরা বন্যাকবলিত এলাকায় যাওয়ার সময় পাশে একটি দেয়াল ধসে পড়ে এবং তারা সবাই বন্যার পানির স্রোতে ভেসে যান। জানা গেছে, ঘূর্ণিঝড়টি ২৪০ কিলোমিটার বেগে দেশটির লুজোন দ্বীপে আঘাত হানে। দেশটির প্রায় ৫ কোটি মানুষ এই দ্বীপে বসবাস করে। ঝড় ও বৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত হয়েছে। বহু জায়গায় বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন। ভারী বৃষ্টিপাতের কারণে অনেক বাঁধ উপচে পড়ার উপক্রম হয়েছে। ঘুর্ণিঝড়টি ধীরে ধীরে দুর্বল হয়ে সোমবার সন্ধ্যার দিকে ফিলিপাইন অতিক্রম করবে পারে। উল্লেখ্য, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলির মধ্যে একটি ফিলিপাইন। দেশটি প্রতি বছর গড়ে ২০টি ঝড়ের কবলে পড়ে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম