ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক সহকারী শিক্ষক: ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের শাহবাগে অবস্থান রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি-আর’ পরিকল্পনা আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী ‘এআই রোবট কচ্ছপ’ বানিয়ে তাক লাগাল কিশোর হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

ফিলিপাইনের ক্যাম্পে গুলিতে ৫ সেনা নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ ফেব্রুয়ারি, ২০২৩,  6:03 PM

news image

ফিলিপাইনের কাগায়ান দে ওরো শহরে একটি সেনা কম্পাউন্ডের ভেতরে এক সেনা গুলি করে চার সেনাকে হত্যা করেছেন। শনিবার (১১ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। মেজর ফ্রান্সিসকো গ্যারেলোর বরাত দিয়ে এ তথ্য জানায় ব্যাংকক পোস্ট। প্রতিবেদনে বলা হয়, গুলি করার পর সৈনিক সশস্ত্র অবস্থায় কম্পাউন্ডের ভিতরের আরও কয়েকটি কক্ষে চলে যায়। এই সময় দুই সেনা তাকে ধরে ফেলে এবং মারামারির সময় তাকে হত্যা করে। এই সময় দুই সেনা তাকে ধরে ফেলে এবং মারামারির সময় তাকে হত্যা করে। মেজর ফ্রান্সিসকো গ্যারেলো বলেন, 'বেলা ১টার দিকে একজন সেনা অস্ত্র নিয়ে পাগলের মতো দৌড়ে এসে চার সেনাকে গুলি করে হত্যা করে। আমরা জনগণকে আশ্বস্ত করছি, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা।' এই সেনা কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। কী কারণে এ ঘটনা ঘটেছে এবং নিয়োগ ও প্রশিক্ষণ প্রক্রিয়ায় কোনো ধরনের গাফিলতি আছে কিনা তা জানতে বাহিনীর অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম