ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

ফিলাডেলফিয়ার গরম নিয়ে চিন্তিত ফ্রান্স কোচ

#

স্পোর্টস ডেস্ক

০৪ জুলাই, ২০২৬,  11:13 AM

news image

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ফিলাডেলফিয়ার তাপমাত্রা থাকবে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। প্যারাগুয়ে-ফ্রান্স ম্যাচ শুরুর এক বা দুই ঘণ্টা আগে, তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাসও আছে। এমন প্রচণ্ড গরম নিয়ে চিন্তিত ফরাসি কোচ দিদিয়ের দেশম।

বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ৩টায় মাঠে গড়াবে শেষ ষোলোর ম্যাচটি।

১৯৯৮ বিশ্বকাপের পর, ফুটবলের সর্বোচ্চ আসরে এই প্রথম দেখা হচ্ছে দুই দলের। সেবার নিজেদের প্রথম শিরোপা জয়ের পথে, শেষ ষোলোর লড়াইয়ে লঁরা ব্লাঁর একমাত্র গোলে প্যারাগুয়েকে হারিয়েছিল ফ্রান্স। ২৮ বছর আগের সেই সুখস্মৃতি ফিলাডেলফিয়ায় কোনো প্রভাব রাখবে বলে মনে করেন না দেশম।

এখানকার তাপমাত্রা গত বছরই অনুভব করেছেন দেশোঁ, ক্লাব বিশ্বকাপ দেখতে যুক্তরাষ্ট্রে এসে। একারণে তার মনে হচ্ছে, মাঠের খেলায় পড়তে পারে গরমের প্রভাব।

“ক্লাব বিশ্বকাপের সেমি-ফাইনাল ও ফাইনালের সময় আমি এখানে গি স্তেফাঁর (ফ্রান্সের সহকারী কোচ) সাথে এখানে ছিলাম। স্টেডিয়ামে ছিলাম। আমরা দেখেছিলাম এখানে বেশ গরম এবং এ নিয়ে আলোচনাও করেছিলাম। খেলায় ওই সময় গরমের একটা প্রভাবও পড়েছিল।

“প্রশ্ন হচ্ছে, পরিস্থিতি চরম হলে, সেটা গরম হোক বা ঠাণ্ডা বা শক্ত পিচ হোক, এটা কী খেলোয়াড়দের স্বাস্থ্যের জন্য ভালো? এটা আদর্শ নয়। কিন্তু আমরা এটা বেছে নেইনি। তাই মানিয়ে নিতে হবে এবং খেলতে হবে।”

বিশ্বকাপে দুই দলের সবশেষ দেখার স্মৃতি দেশমের জন্য তৃপ্তির। সে সময় তিনি ছিলেন ফ্রান্স অধিনায়ক। ফিলাডেলফিয়ায় থাকবেন ডাগআউটে। এবারের লড়াই ভিন্ন হবে বলে মনে করেন ফ্রান্স কোচ।

“ফ্রান্সের জন্য সেটা ছিল খুবই ভালো সময়। কঠিন একটা ম্যাচ ছিল। সেই ম্যাচ এখন ফুটবল ও বিশ্বকাপ ইতিহাসের অংশ। আগামীকালের ম্যাচটি ভিন্ন হবে। এই প্যারাগুয়ে ভিন্ন দল, যারা নিজেদের লক্ষ্য ছুঁতে চায় এবং সেটা করার মানও তাদের আছে।”

দিজিরে দুয়েঁরও মনে হচ্ছে, গরমের প্রভাব পড়তে পারে তাদের খেলায়। জার্মানিকে হারিয়ে আসা প্যারাগুয়েকে সমীহ করছেন তিনি। তবে, নির্ভার থেকে, সব বাধা পেরিয়ে, অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছাতে আশাবাদী ২১ বছর বয়সী এই মিডফিল্ডার।

“আমরা চাপে নেই। আমরা ম্যাচের পর ম্যাচ খেলছি। নিজেদের দিকে মনোযোগ রাখছি। দলে অনেক মানসম্পন্ন খেলোয়াড় আছে। টুর্নামেন্ট শুরুর আগে থেকেই আমরা ফেভারিট। আগামীকালও ফেভারিট থাকব, কিন্তু আমি বিশ্বাস করি না, এটা আমাদের জিততে সাহায্য করবে।

“গরমের কারণে আমাদের প্রচুর শক্তির অপচয় হচ্ছে। অনেক বেশি ঘামছি, শরীর থেকে পানি বের হচ্ছে, মাঠেও আমরা কিছুটা মনোসংযোগ হারাতে পারি। যুক্তরাষ্ট্রে পৌঁছানোর সময়…গরম ছিল। আজ আরও বেশি গরম। আগামীকালও থাকবে। তবে, দুই দলই একই কন্ডিশনে খেলবে এবং আমরা ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত।”

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম