ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ফিজিতে ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ এপ্রিল, ২০২৫,  3:15 PM

news image

দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ফিজি দ্বীপপুঞ্জে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৫। স্থানীয় সময় সোমবার (১৪ এপ্রিল) সকাল ৮টা ৩ মিনিটে দ্বীপপুঞ্জের দক্ষিণে এই ভূমিকম্পটি অনুভূত হয় এবং এর উৎপত্তিস্থল ছিল ১৭৪ কিলোমিটার (১০৮ মাইল) গভীরতায় ছিল বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।  তবে তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ ছাড়া ভূমিকম্পের ঘটনায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। এর আগে রোববার (১৩ এপ্রিল) ভারত, মিয়ানমার এবং তাজিকিস্তানে এক ঘণ্টার মধ্যে চারটি ভূমিকম্প হয়েছে।  ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, রোববার সকালে মাত্র ৬০ মিনিটের মধ্যে ভারত, মিয়ানমার এবং তাজিকিস্তানের কিছু অংশে চারটি ভূমিকম্প আঘাত হানে। যা মধ্য ও দক্ষিণ এশিয়া জুড়ে উদ্বেগের সৃষ্টি করেছে। প্রসঙ্গত, মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য এবং নির্মল সৈকতের জন্য ফিজি বিখ্যাত। ২০২৪ সালে প্রায় এক মিলিয়ন পর্যটককে স্বাগত জানিয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম