ঢাকা ২৩ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের গুম-খুন মামলার যুক্তিতর্ক ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ‘পলাতক আসামি সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার’ ৫ দিন পর সচল সঞ্চয়পত্রের সার্ভার প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপির প্রতিনিধিরা খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ ঢাবিসহ সব সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত ডিসেম্বর ঘিরে আধুনিক প্রযুক্তিসহ সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি টানা ৯ পতনের পর এবার বাড়লো সোনার দাম

ফারিয়ার চোখে অস্ত্রোপচার

#

বিনোদন প্রতিবেদক

১৪ আগস্ট, ২০২৩,  8:01 PM

news image

বেশ কিছুদিন ধরে চোখের সমস্যায় ভুগছিলেন নুসরাত ফারিয়া। এই সমস্যা সমাধানে অস্ত্রোপচারের বিকল্প কিছু ছিল না। তাই রোববার (১৩ আগস্ট) সন্ধ্যায় চোখের অস্ত্রোপচার করান তিনি। ইতোমধ্যেই ফারিয়ার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে চোখে ব্যান্ডেজ বাঁধা একটি ছবি প্রকাশ করেন তিনি। ছবির ক্যাপশনে লেখা, সেরে ওঠা না পর্যন্ত বিরতি। তবে ভয়ের কোনো কারণ নেই বলে জানিয়েছেন ফারিয়ার মা ফেরদৌসি বেগম। গণমাধ্যমকে তিনি বলেন, বেশ কিছুদিন ধরেই তার বাঁ চোখে সমস্যা হচ্ছিল। গতকাল সন্ধ্যার পরপরই বনানীর একটি হাসপাতালে অস্ত্রোপচার হয়েছে। তিনি আরও বলেন, চোখের সমস্যার কারণে কিছুদিন ধরে ও কাজ বন্ধ রেখেছে। যদিও চোখের এই সমস্যা খুব জটিল কিছু নয়। তারপরও চোখ একটা সংবেদনশীল জায়গা। এ কারণে দ্রুতই অস্ত্রোপচার করানো হয়েছে। ঘণ্টা দেড়েকের অস্ত্রোপচার সফল হয়েছে। সে পুরোপুরি সুস্থ আছে এখন। প্রসঙ্গত, চিকিৎসকের বরাত দিয়ে ফারিয়ার পরিবার থেকে জানানো হয়, পুরোপুরি সুস্থ হতে সপ্তাহখানেক লাগবে। এরপর শুটিংয়ে ফিরবেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম