ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

ফারদিন হত্যা : গোয়েন্দার নজরদারিতে চনপাড়ার চার গ্যাংস্টার

#

নিজস্ব প্রতিবেদক

১৩ নভেম্বর, ২০২২,  11:44 AM

news image

বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশের (২৪) হত্যার ঘটনায় ডেমরা-রূপগঞ্জসংলগ্ন চনপাড়ার চার গ্যাংস্টার গোয়েন্দাদের নজরদারিতে রয়েছে। গোয়েন্দাদের ধারণা, ফারদিন হত্যার সঙ্গে এই চার গ্যাংস্টারের পাশাপাশি এক মাদক সম্রাজ্ঞী জড়িত থাকতে পারেন। তাদেরকে গ্রেপ্তার করতে ধারাবাহিক অভিযানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। চার গ্যাংস্টার ও মাদক সম্রাজ্ঞী হলেন- রায়হান, নূর জামাল, মাল্টা রনি, মুজাহিদ এবং মনু। এ দিকে ডিবির প্রধান ডিআইজি হারুন অর রশিদ বলেছেন, ফারদিনের হত্যার ঘটনায় এখনও কংক্রিট তথ্য পাওয়া যায়নি। কোনো কিছু এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। সব বিষয়, তথ্য-উপাত্ত সংগ্রহ করে বিশ্নেষণ করছি। তবে, ঢাকা শহরের কোনো এক জায়গায় ফারদিন খুন হতে পারেন। তদন্তের স্বার্থে এ মুহূর্তে সবকিছু বলতে পারছি না। এদিকে ফারদিনের ছোট ভাই আব্দুল্লাহ বিন নূর তাজিম বলেন, ফারদিনের মাদকের সঙ্গে সংশ্নিষ্টতা তো দূরের কথা সে কখনও সিগারেট খায়নি। ফারদিন কেনো চনপাড়ায় গিয়েছিলেন, সেটা পুলিশ তদন্ত করে বের করুক। কেউ তাকে অপহরণও করতে পারে। উল্লেখ্য, নিখোঁজের তিন দিন পর গত ৭ নভেম্বর সন্ধ্যার দিকে সিদ্ধিরগঞ্জের বনানী ঘাট সংলগ্ন লক্ষ্মীনারায়ণ কটন মিলের পেছন দিক থেকে ফারদিনের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত ৪ নভেম্বর রাতে নিখোঁজ হন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম