ঢাকা ২১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বর্ণের দুলের লোভে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে হত্যা, গণপিটুনিতে নিহত অভিযুক্ত ভারতে প্রথমবার ৪-৬০ বছর বয়সীদের জন্য ডেঙ্গু টিকার অনুমোদন সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৩ ককরোচ পার্টির বিক্ষোভে রণক্ষেত্র দিল্লি: আহত ১১৮ পুলিশ, আটক ৭০ রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে আন্তঃশিক্ষা বোর্ডের ৫ নির্দেশনা মাদারীপুরে হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার ফিরলেন কামিন্স, বাংলাদেশ সিরিজে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার হজ প্যাকেজ ঘোষণা আজ, কমছে বিমান ভাড়া

ফাইনাল খেলা দেখে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত যুবক

#

নিজস্ব প্রতিনিধি

২০ জুলাই, ২০২৬,  12:40 PM

news image

রাজধানীতে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক গুরুতর আহত হয়েছেন।  সোমবার (২০ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে এয়ারপোর্ট এলাকায় এ ঘটনা ঘটে। আহত বিশালের (৩৫) গ্রামের বাড়ি সিলেট জেলার হবিগঞ্জ থানার তেতিয়াপাড়া গ্রামে। বর্তমানে থাকেন খিলক্ষেতের দুই নং রোড এলাকায়। পেশায় তিনি একজন ইভেন্ট ম্যানেজার। সুস্ময় নামের এক বন্ধু বিশালকে হাসপাতালে নিয়ে যান। তিনি বলেন, আর্জেন্টিনার ফাইনাল খেলা দেখে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পথে এয়ারপোর্টের মেইন রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে আমরা রাস্তায় পড়ে যাই। পরে আমাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে বিশালকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হয়। এ বিষয়ে  ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে বলেন, সকালে আর্জেন্টিনার খেলা দেখে বাইক চালিয়ে বাসায় যাওয়ার পথে এয়ারপোর্ট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে আহত এক যুবক ঢাকা মেডিকেলে এসেছেন। বর্তমানে তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকের বরাত দিয়ে তিনি আরও বলেন, আহত বিশালকে অবজারভেশনে রাখা হয়েছে। তার মাথায় ও হাতে আঘাত লেগেছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম