ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন মহাখালীতে ককটেল বিস্ফোরণ, আটক ৩ কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম ঘোষণা ডা. এজেডএম জাহিদ হোসেনকে নতুন দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি

ফাইনালে লড়াই হবে লরিস-মার্টিনেজের মধ্যেও

#

স্পোর্টস ডেস্ক

১৭ ডিসেম্বর, ২০২২,  10:41 AM

news image

আর্জেন্টিনা-ফ্রান্স বিশ্বকাপ ফাইনালের লড়াই দেখার অপেক্ষা শেষ হচ্ছে আগামীকাল। লুসাইল আইকনিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বযুদ্ধের চূড়ান্ত লড়াই। যে লড়াই শেষে একদল সোনালি ট্রফি হাতে বাড়ি ফিরবে। অন্য দলের সঙ্গী হবে আফসোস! বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা ও ফ্রান্স নাম লেখানোর পর থেকেই আলোচনা চলছে। গত বিশ্বকাপে শেষ ষোলোর লড়াইয়ে ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হেরেছিল আর্জেন্টিনা। সেই পরাজয়ের মোক্ষম প্রতিশোধ নেওয়ার সুযোগ লিওনেল মেসিদের সামনে। পাশাপাশি বিশ্বকাপে ৩৬ বছরের শিরোপা খরা ঘুচানোর সুযোগও আছে আলবেসিলেস্তদের। বিশ্বকাপের ফাইনাল ম্যাচে লড়াই হবে দুই দেশের গোলরক্ষকদের মধ্যেও। আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ দারুণ খেলছেন। প্রতি ম্যাচেই একটি/দুইটি দুর্দান্ত  গোল সেভ করছেন। ফাইনালেও কিলিয়ান এমবাপ্পেরা বার বার পরীক্ষা নেবে তার। অন্যদিকে, বিশ্বকাপের মঞ্চে অন্যতম সেরা গোলরক্ষক ফ্রান্সের হুগো লরিস। চোখ ধাঁধানো পারফরম্যান্স তার। সেমিফাইনালে মরক্কোর বিপক্ষে তিনি যেভাবে গোল সেভ করেছেন তাতে চমকে উঠেছে বিশ্ব। এজন্য তাকে বলা হয় ‘সুইপার রক্ষক’। লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে লরিসকে চাপে রাখবে মেসি-ডি মারিয়ারাও। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম