ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

ফাইনালে ভারতের সম্ভাব্য একাদশ, বাদ পড়তে পারেন বিশ্বের এক নম্বর তারকা

#

স্পোর্টস ডেস্ক

০৮ মার্চ, ২০২৬,  10:38 AM

news image

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। আহমেদাবাদে শিরোপা নির্ধারণী এই ম্যাচের আগে ভারতের সম্ভাব্য একাদশ নিয়ে চলছে জোর আলোচনা। শক্তিশালী নিউজিল্যান্ডের বিপক্ষে শিরোপা জিততে হলে ভারতের প্রতিটি সিদ্ধান্তই হতে হবে নিখুঁত। সেই অনুযায়ী সাজানো হবে ফাইনালের একাদশ। তবে ভারতের জন্য কিছু উদ্বেগও রয়েছে। দলের ওপেনার অভিষেক শর্মা, যিনি বর্তমানে বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার, টুর্নামেন্টে এখনো প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি। সাত ম্যাচে তিনি করেছেন মাত্র ৮৯ রান, যার মধ্যে আছে একটি মাত্র অর্ধশতক। টুর্নামেন্ট শুরুর আগে খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ায় তার ফর্ম ও আত্মবিশ্বাসে প্রভাব পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে অফ স্পিনার উইল জ্যাকসের বলে আউট হওয়ার আগে সাত বলে মাত্র ৯ রান করেছিলেন তিনি। অন্যদিকে ভারতের প্রধান স্পিনার বরুণ চক্রবর্তীর জায়গা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। সাম্প্রতিক কয়েক ম্যাচে তিনি ফর্মে না থাকায় ফাইনালে তার পরিবর্তে কুলদীপ যাদবকে খেলানোর ভাবনা রয়েছে টিম ম্যানেজমেন্টের। তবে ব্যাটিং বিভাগে আত্মবিশ্বাসী ভারত। সঞ্জু স্যামসন চার ম্যাচে করেছেন ২৩২ রান। ইশান কিষাণ আট ম্যাচে করেছেন ২৬৩ রান। সূর্যকুমার যাদবের ব্যাট থেকেও এসেছে ২৪২ রান। মিডল অর্ডারে শিবম দুবে করেছেন ২০৯ রান। হার্দিক পান্ডিয়া ও তিলক ভার্মাও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বোলিং বিভাগে ভারতের প্রধান ভরসা জাসপ্রিত বুমরাহ, যিনি এখন পর্যন্ত নিয়েছেন ১০ উইকেট। তাকে সঙ্গ দিয়েছেন অর্শদীপ সিং (৯ উইকেট) ও অক্ষর প্যাটেল (৮ উইকেট)। হার্দিক পান্ডিয়াও বল হাতে গুরুত্বপূর্ণ উইকেট পেয়েছেন।

ভারতের সম্ভাব্য একাদশ

অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ইশান কিষাণ, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, অর্শদীপ সিং ও জাসপ্রিত বুমরাহ। সূত্র : এনডিটিভি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম