ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

ফাঁকা বাড়িতে কিশোরীকে ধর্ষণ, ৪ সন্তানের জনক কারাগারে

#

১১ মে, ২০২৩,  11:07 AM

news image

সুনামগঞ্জের ছাত‌ক উপজেলায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় চার সন্তানের জনককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১১ মে) ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাঈনুল জাকির এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (১০ মে) সুনামগঞ্জের ছাতক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ হেলাল উদ্দিনের আদালতে এ রায় দেন। অভিযুক্ত ব্যক্তি হলেন, উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের মুলতানপুর গ্রামের মৃত সু‌লেমান আলীর ছেলে ফয়জুল হ‌ক (৪০)। মামলা সূত্র থেকে জানা গেছে, গত ৩ মে ভুক্তভোগী কিশোরীকে ফাঁকা বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে ফয়জুল। পরে এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হ‌য়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। পরে বুধবার সেই মামলার শুনানির দিন ধার্য ছিল। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাঈনুল জাকির জানান, বুধবার (১০ মে) ছাতক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ হেলাল উদ্দিনের আদালতে উপস্থিত হ‌য়ে আসামি জামিনের আবেদন করেন। পরে আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর ক‌রে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম