ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ফরিদপুরে ফ্ল্যাটের রুম থেকে যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

১২ জুন, ২০২৩,  5:40 PM

news image

ফরিদপুরে ফ্ল্যাটে একটি রুম থেকে শহিদুল ইসলাম (২৩) নামে এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  বাসার ডাইনিংরুমে ফ্যানের সিলিংয়ের সঙ্গে শাড়ি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ঝুলছিল ওই যুবকের মরদেহ। রোববার (১১ জুন) রাত সাড়ে ১০ টার দিকে ফরিদপুর শহরের দক্ষিণ ঝিলটুলি এলাকার একটি তৃতীয় তলার ভবনের ফ্ল্যাট থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। শহিদুল ইসলাম ফরিদপুরের সালথা উপজেলার কাগদী এলাকার টুকু মোল্যার ছেলে। তথ্যটি নিশ্চিত করেছেন কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান। তিনি বলেন,

পুলিশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়েছে। যুবকের মৃত্যুর কারণ জানা যায়নি। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর তার মৃত্যুর কারণ জানা যাবে। জানা যায়, শহিদুল এবছরের পহেলা মে জেলা শহরের দক্ষিণ ঝিলটুলী এলাকায় সুধীর রঞ্জন মালো নামের এক ব্যক্তির ভবনের তৃতীয় তলার একটি রুম ভাড়া নেন। সেখানে তিনি তার স্ত্রী নিয়ে বসবাস করতেন। তার স্ত্রী গত মঙ্গলবার (০৬ জুন) দশম শ্রেণির পরীক্ষা দেওয়ার জন্য গ্রামের বাড়িতে যান। এ সময় থেকে ফ্ল্যাটে একাই থাকতেন শহিদুল। এদিকে রোববার (১১ জুন) রাতে প্রচণ্ড দুর্গন্ধ পেয়ে ভবনের মালিক থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাতেই শহিদুলের ঝুলন্ত অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। খোঁজ নিয়ে জানা যায়, শহিদুল তার নিজ এলাকায় একটি এনজিও পরিচালনা করতে গিয়ে ৭-৮ লাখ টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েন। যে কারণে তিনি এলাকা ছেড়ে ফরিদপুর শহরে এসে বাসা ভাড়া নিয়ে থাকতেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম