ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ফরিদপুরে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

#

নিজস্ব প্রতিনিধি

১৪ আগস্ট, ২০২৫,  9:34 PM

news image

ফরিদপুরের ঢাকা-খুলনা মহাসড়কে কানাইপুর নতুন ব্রিজের ওপর ২ বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। দুর্ঘটনায় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা পরিস্থিতি স্বাভাবিক করে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন করিমপুর হাইওয়ে থানার ওসি মো. সালাউদ্দিন চৌধুরী। স্থানীয় বাসিন্দারা জানান, যশোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রয়েল এক্সপ্রেস ও ঢাকা থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গাগামী দর্শনা ডিলাক্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় একজন নারী ও দুজন পুরুষ নিহত হন। এতে আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, তিনজন নিহত ও দুই বাসের কমপক্ষে ১৫ জনের মতো আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। এ বিষয়ে করিমপুর হাইওয়ে থানার ওসি মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে এক জন নারী ও হাসপাতালে নেওয়ার পর দুজন পুরুষ নিহত হয়েছেন।  তিনি আরও বলেন, প্রাথমিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম