নিজস্ব প্রতিনিধি
১৪ ডিসেম্বর, ২০২৫, 1:51 PM
ফরিদপুরে ব্যবসায়ী উৎপল সরকার ক্লুলেস হত্যা মামালার অন্যতম আসামি ফিরোজ গ্রেফতার
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সন্ত্রাসবাদ, হত্যা, মাদক, অবৈধ অস্ত্র ও সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে র্যাব জনগণের আস্থা অর্জন করেছে। অপরাধ দমনে র্যাবের নিরলস প্রচেষ্টা দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এরই ধারাবাহিকতায় র্যাব-১০ গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে।ফরিদপুরের সালথা থানা এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর ও ক্লুলেস মাছ ব্যবসায়ী উৎপল সরকার (২৬) হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি ফিরোজ মাতুব্বর (৪০)’কে* গ্রেফতার করা হয়।গত ০৫/১২/২০২৫ ইং তারিখ ভোর আনুমানিক ০৪:০০ ঘটিকার সময় মাছ ব্যবসায়ী উৎপল সরকার অটোভ্যান চালক ফিরোজ মোল্যার অটোভ্যানে করে মাছ ক্রয়ের উদ্দেশ্যে মুকসুদপুরের উদ্দেশ্যে রওনা হন। ভোর আনুমানিক ০৪:৩০ ঘটিকায় সালথা থানাধীন গৌড়দিয়া কালীতলা ব্রিজ এলাকায়* পৌঁছালে একটি অটো ইজিবাইক তাদের গতিরোধ করে। ইজিবাইক থেকে মুখোশ পরিহিত অজ্ঞাতনামা ৩/৪ জন ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে নেমে এসে অটোভ্যান চালক ফিরোজ মোল্যাকে হাত ও মুখ বেঁধে ব্রিজের রেলিংয়ের সঙ্গে বেঁধে ফেলে। এ সময় তারা অটোভ্যান চালকের নিকট হতে অটোভ্যানটির চাবি, নগদ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরবর্তীতে অজ্ঞাতনামা ব্যক্তিরা ভিকটিম উৎপল সরকারকে প্রাণনাশের হুমকি দিয়ে তার কাছে থাকা মাছ ক্রয়ের নগদ অনুমান ২০,০০০ থেকে ২৫,০০০ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়িভাবে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে* তার মৃতদেহ রাস্তার পার্শ্বে কালীতলা ব্রিজের এক কোণে ফেলে রাখে এবং অটোভ্যানটি রাস্তার পার্শ্বে রেখে আসামিরা ঘটনাস্থল ত্যাগ করে। পথচারীদের যাতায়াতের মাধ্যমে ঘটনাটি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করে। এ ঘটনার পর উৎপল সরকারের বাবা বাদী হয়ে ফরিদপুর জেলার সালথা থানায় অভিযোগ দায়ের করলে মামলা নং- ০৪, তারিখ- ০৬/১২/২০২৫ খ্রি., ধারা- ৩৯৪/৩০২ পেনাল কোড, ১৮৬০ রুজু হয়। মামলাটির তদন্তকারী কর্মকর্তা আসামিকে গ্রেফতারে র্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। এরই প্রেক্ষিতে র্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় গতকাল ১৩/১২/২০২৫ তারিখ রাত আনুমানিক ২২:৩০ ঘটিকায়* র্যাব-১০ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন তাম্বুলখানা বাজার এলাকা* থেকে মামলার তদন্তে প্রাপ্ত আসামি ফিরোজ মাতুব্বর (৪০),* পিতা- জয়নাল মাতুব্বর, সাং- তেতুলিয়া, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।