ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৪ আর্থিক প্রতিষ্ঠানের আমানত ফেরতের স্কিম চলতি সপ্তাহে বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ প্রকাশ রংপুরে নৃশংসভাবে ৪ খুনের ঘটনায় বেড়িয়ে এল আঁতকে ওঠার মতো তথ্য ঢাকার আরও ৫০ ট্রাফিক সিগন্যাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা রেকর্ড দরপতনে ইরানি রিয়াল; ২০ লাখে মিলছে ১ ডলার টঙ্গীতে অর্ধগলিত লাশ উদ্ধার অভিষেক ম্যাচেই জ্বলে উঠলেন সালাহ গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত উসাইন বোল্টের রেকর্ড ভাঙল রোবট, এরপরই দেয়ালে সজোরে ধাক্কা চাঁদের পানি অনুসন্ধান মিশন স্থগিত করল চীন

ফরিদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫

#

নিজস্ব প্রতিনিধি

২৪ জানুয়ারি, ২০২৬,  2:57 PM

news image

ফরিদপুরে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। শনিবার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার প্রাণিসম্পদ অফিসের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ট্রাকচালক ফরিদপুর সদর উপজেলার ধলার মোড় এলাকার শেখ মজিদের ছেলে নবীন শেখ (২২) ও হেলপার রাশেদ (৩০)। প্রাথমিকভাবে হেলপারের বিস্তারিত ঠিকানা জানা সম্ভব হয়নি। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বরিশাল থেকে ছেড়ে আসা একটি বাসের সঙ্গে ইটভাটার একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকের হেলপার নিহত হন। এতে ট্রাকে থাকা শ্রমিক ও বাসের যাত্রীসহ অন্তত ১৫ জন আহত হন। পরে তাদের মধ্যে থেকে চিকিৎসাধীন অবস্থায় ট্রাকের চালক মারা যান। এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ট্রাকের হেলপার নিহত হন এবং চিকিৎসাধীন অবস্থায় ট্রাকের চালক নিহত হন। তিনি আরও বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম