ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন মহাখালীতে ককটেল বিস্ফোরণ, আটক ৩ কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী

ফরিদপুরের গণসমাবেশ মঞ্চেও খালেদা জিয়ার জন্য খালি চেয়ার

#

নিজস্ব প্রতিনিধি

১২ নভেম্বর, ২০২২,  1:15 PM

news image

ফরিদপুরের আবদুল আজিজ ইনস্টিটিউট চত্বরে গণসমাবেশ মঞ্চেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য খালি চেয়ার রাখা হয়েছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে ফরিদপুর শহরের সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গত দুই রাত থেকে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এ মাঠ। বিএনপির বিভাগীয় গণসমাবেশ মঞ্চের ঠিক মাঝখানে সবুজ তোয়ালে দিয়ে আবৃত একটি ফাঁকা চেয়ার দেখা যায়। এর আগে বরিশাল, রংপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনার গণসমাবেশেও খালেদা জিয়ার জন্য একটি চেয়ার খালি রাখা হয়। বিএনপির ফরিদপুরের বিভাগীয় গণসমাবেশ আজ শনিবার দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ করা গেছে।

তবু বন্ধ হয়নি মানুষের স্রোত। ধর্মঘটের পরও ট্রলারে, বাইকে, পায়ে হেঁটে, সাইকেলে চড়ে মানুষের ঢল নেমেছে গণসমাবেশ স্থলে। বরং সমাবেশের দুদিন আগে থেকেই দলীয় নেতাকর্মীদের পদভারে মুখরিত হয়ে উঠেছে আবদুল আজিজ ইনস্টিটিউট চত্বর। বেলা ১২টার দিকে কুরআন তিলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়েছে। সমাবেশস্থলসহ আশপাশের এলাকাজুড়ে বিএনপি নেতাকর্মীরা অবস্থান করছেন। এখনও আসছেন নেতাকর্মীরা। গত রাত থেকেই মিছিলে-স্লোগানে নেতাকর্মীরা মাতিয়ে রেখেছেন সমাবেশস্থলের চারপাশ। সমাবেশে যোগ দিতে গতকাল রাতে ফরিদপুরে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা। এ ছাড়া, বিভাগের বিভিন্ন জেলা থেকে গত তিনদিন ধরেই এসেছেন দলীয় নেতাকর্মীরা। দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১২টার দিকে স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য দেওয়া শুরু করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম