ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

ফতুল্লায় শিশু ইমন হত্যা মামলায় ৭ জনের ফাঁসি

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ মার্চ, ২০২২,  2:17 PM

news image

নারায়ণগঞ্জের ফতুল্লায় শিশু মো. ইমন হত্যা মামলায় ৭ জনের ফাঁসির রায় দিয়েছে আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিনের আদালত রোববার (২০ মার্চ) দুপুরে এ রায় দেয়। দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. নাহিদ (২১), সাদ মিয়া (২২), আহম্মদ আলী (৫৫), মো. সিরাজ মিয়া (৪৫), সেন্টু মিয়া (২৫), খোরশেদ আলম (১৮) ও সালমা বেগম (৫২)। সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের অতিরিক্ত আইনজীবী জেসমিন আহম্মেদ। ২০১৩ সালের জুনে ইমন বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। এর ৬ দিন পর পরিত্যক্ত একটি জায়গা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ইমনের বাবা মো. ইসমাইল মামলা করেন। এজাহারে বলা হয়, জমি সংক্রান্ত বিরোধের জেরে ইমনকে হত্যা করা হয়। পরে তার মরদেহ নয় খণ্ড করে পরিত্যক্ত জায়গায় ফেলে রাখে আসামিরা। সেই মামলায় ১৪ জন স্বাক্ষীর স্বাক্ষ্য শেষে আদালত ৭ জনের ফাঁসির রায় দিয়েছেন। খালাস দেয়া হয়েছে তিন জনকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম