ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

ফতুল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

১৯ মার্চ, ২০২৩,  10:58 AM

news image

নারায়ণগঞ্জের ফতুল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাহীন আলম (২২) নামে এক অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা করেছে মাদকসেবীরা। শনিবার (১৮ মার্চ) দিবাগত রাতে ফতুল্লার হাজীপাড়া পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহীন বগুড়া ধুপচাচিয়া ঘাটমাগুরার নজিবর রহমানেত ছেলে। তিনি ফতুল্লার কাশীপুরের হাজীপাড়ায় থাকতেন এবং অটোরিকশা চালাতেন। স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, অটোরিকশা চালিয়ে যাবার সময় আশরাফুল নামে এক মাদকসেবীর পায়ে লেগে যায়। এতে দুইজনের মধ্যে তর্ক ও ঝগড়া হয়। পরে দুজনই তাদের বন্ধু নিয়ে এসে ঝগড়ার এক পর্যায়ে ছুরিকাঘাত করা হয় শাহীনকে। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে মৃত্যু হয় তার। এসময় শাহীনের সঙ্গে থাকা আরও দুইজন আহত হন। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক শেখ  দিপু জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম