ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

ফতুল্লায় ড্রামের ভেতর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

০৮ অক্টোবর, ২০২৫,  10:52 AM

news image

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পরিত্যক্ত স্থানে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে মো. নয়ন (৪৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে তক্কারমাঠ এলাকায় স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত মো. নয়ন ফতুল্লার পিলকুনি এলাকার মো. সালামের ছেলে। ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) রেহানুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ড্রামের ভেতর থেকে দুই পা বিচ্ছিন্ন অর্ধগলিত মরদেহ উদ্ধার করি। ধারণা করা হচ্ছে- অন্য কোথাও হত্যা করে মরদেহটি এখানে ফেলে রাখা হয়েছে। আমরা কিছু প্রাথমিক আলামত সংগ্রহ করেছি। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, নিহতের দুইজন স্ত্রী রয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে দ্বিতীয় স্ত্রীর পরকীয়ার কারণে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ গুম করে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং একজনকে আটক করা হয়েছে। বিস্তারিত তদন্তের পর জানানো হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম