ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

ফতুল্লায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কারখানা শ্রমিকের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

২২ মার্চ, ২০২৩,  10:28 AM

news image

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জিয়া (৪৫) নামে এক কারখানার শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত জিয়া মুন্সিগঞ্জ জেলার সদর থানার সর্দারকান্দি গ্রামের হবি মিয়ার ছেলে। তিনি স্ত্রী ও তিন ছেলেকে নিয়ে রূপসী হাউজিংয়ে ভাড়াটিয়া বাসায় বসবাস করতেন। মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের ফতুল্লার ফাজিলপুরস্থ বনানী হলের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা ট্রাকের চালকসহ ট্রাকটি আটক করে ফতুল্লা মডেল থানায় সোপর্দ করেছে। আটক ট্রাক চালক আলী হোসেন (৩৪) ফতুল্লা মডেল থানার রেল স্টেশন এলাকার সোবাহান মোল্লার ছেলে। জানা যায়, মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে বনানী সিনেমা হলের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক দিয়ে রাস্তা পার হচ্ছিলেন জিয়া। সে সময় পঞ্চবটী থেকে ঢাকামুখী বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক জিয়াকে চাপা দেয়। পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যায়। উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত সাড়ে সাতটার দিকে তিনি মারা যান। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল জানায়, ট্রাকটি চালকসহ আটক করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম