ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
নারী ভোটারদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ করতে দেওয়ার আহ্বান জাতিসংঘের ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২, আহত ৩০ জাল ভোট দিলে যেসব শাস্তি হতে পারে জামায়াতের জনপ্রিয়তায় ভীত হয়েই অপপ্রচার চালানো হচ্ছে: ডা. শফিকুর রহমান নির্বাচনি দায়িত্ব পালনে যাওয়ার পথে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা নিহত নির্বাচনে নাশকতা-সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: বিজিবি মহাপরিচালক স্বচ্ছতার ভিত্তিতে ভোটগ্রহণ এবং গণনা কার্যক্রম পরিচালিত হবে: সিইসি ভোটের দিন বন্ধ থাকবে যেসব সেবা সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত নির্বাচনের ফল প্রকাশ করতে কত দিন লাগবে, জানালেন ইসি সানাউল্লাহ

ফখরুল-আব্বাসকে সাধারণ কয়েদিদের সঙ্গে রাখা হয়েছে : আফরোজা আব্বাস

#

নিজস্ব প্রতিবেদক

১০ ডিসেম্বর, ২০২২,  3:21 PM

news image

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সাধারণ কয়েদিদের সঙ্গে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন মহিলা দলের সভাপতি ও মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস। তিনি বলেন, আমাদের মহাসচিব ও মির্জা আব্বাসকে জামিন দিল না। জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দিল। কাল তাদের সাধারণ কয়েদিদের সঙ্গে ওয়ার্ডে রেখেছে। ফ্লোরিং করিয়েছে। শনিবার রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশে বক্তব্যে এ অভিযোগ করেন তিনি। এ সময় আফরোজা আব্বাস বলেন, নয়াপল্টনে পার্টি অফিসের সামনে আমরা সমাবেশ করতে পারি না। অথচ আওয়াম লীগ ঢাকার গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে সমাবেশ করে। ওয়ার্কিং ডে'তে সমাবেশ করে। গার্মেন্টস বন্ধ করে সমাবেশ করে, স্কুল-কলেজ বন্ধ করে দিয়ে সমাবেশ করে।

সমাবেশে বেশি লোক দেখানোর জন্য নারী-পুরুষকে জোর করে সমাবেশে আনে। অথচ আমাদের ভাই বোনেরা স্বতঃস্ফূর্তভাবে সমাবেশে যোগ দিতে চাইলে তারা বাধা দেয়। তারা চেয়েছিল বিএনপি যেন অন্তত ঢাকায় সমাবেশ করতে না পারে। কিন্তু তারা সফল হয়নি। বিএনপি কখনো পরাজিত হয় না। তিনি বলেন, আওয়ামী লীগ এখন ঘরে ঘরে হামলা করছে। আপনারা দেখেছেন বিস্ফোরক আইনে ৪৫০ জনের বিরুদ্ধে মামলা দিয়েছে। ওবায়দুল কাদের কক্সবাজার বসে বললেন 'পল্টন কার্যলয়ে বিস্ফোরক পাওয়া গেছে।' তখন পর্যন্ত আপনারা জানেন না, আমরাও জানি না, সাংবাদিক ভাইয়েরাও জানে না। তাহলে তিনি জানলেন কীভাবে। কারণ এই বিস্ফোরক পুলিশের মাধ্যমে তিনি পাঠিয়েছিলেন। সুতরাং সাবধান, এই অন্যায় আর করবেন না। মির্জা আব্বাস পত্নী বলেন, আমাদের বাড়ির সামনে দিয়ে ২০০-২৫০ পুলিশের পাহারায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ১৫-২০ জন স্লোগান দেয় 'মির্জা আব্বাসের চামড়া তুলে নেবো আমরা।' শাহস থাকলে পুলিশ ছাড়া আস। সাবধান, স্লোগান দেয়ার আগে ভাবতে হবে। সমাবেশে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনসহ অন্যান্য শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সঞ্চালনায় রয়েছেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি সদস্য সচিব আমিনুল হক ও রফিকুল আলম মজনু।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম