ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

প্লেনের খালি সিটে মিলল কোটি টাকার স্বর্ণ

#

নিজস্ব প্রতিনিধি

১৭ এপ্রিল, ২০২৩,  10:29 AM

news image

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে ছেড়ে আসা এয়ার এরাবিয়ার একটি প্লেন থেকে পরিত্যক্ত অবস্থায় ১২টি সোনার বার উদ্ধার করেছে কাস্টমস হাউজ। এসব সোনার ওজন ১ কেজি ৩৯২ গ্রাম। যার বাজার মূল্য ১ কোটি ৩০ লাখ টাকা। সোমবার (১৭ এপ্রিল) চট্টগ্রাম কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার (১৬ এপ্রিল) রাত পৌনে ৯টায় এয়ার এরাবিয়ার জি-৯৫২২ ফ্লাইটের ১৫এফইডি সিটের নিচ থেকে এসব সোনার বার উদ্ধার করা হয়। ডেপুটি কমিশনার আবুল কালাম আজাদ জানান, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে ছেড়ে আসা এয়ার এরাবিয়া প্লেন রোববার রাত ৮টা ৫০ মিনিটে চট্টগ্রামে অবতরণ করে। এ সময় প্লেনটির এক ক্রু আমাদের জানান যে, ১৫এফইডি সিটে সোনা বা সন্দেহজনক কিছু থাকতে পারে। এর ভিত্তিতে ওই সিটে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১২টি সোনার বার পাই। ওই সিটটা কারো নামে রিজার্ভ করা ছিল কি না বা কীভাবে সিটের নিচে এগুলো এসেছে, আমরা সেটা বের করার চেষ্টা করছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম