ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

প্লাস্টিক ডাম্পিংয়ের অভিযোগে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিরুদ্ধে চীনের শুল্কারোপ

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ মে, ২০২৫,  5:15 PM

news image

যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, তাইওয়ান ও জাপান থেকে আমদানিকৃত প্লাস্টিক পণ্যে সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করেছে চীন। সোমবার দেশটির বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। প্লাস্টিক ডাম্পিং নিয়ে তদন্তের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানায় বেইজিং।এই নতুন শুল্ক মূলত পলিফরম্যালডিহাইড কোপলিমার নামের একটি প্লাস্টিকজাত পণ্যের ওপর আরোপিত হয়েছে, যা গাড়ির যন্ত্রাংশ, চিকিৎসা যন্ত্র এবং গৃহস্থালি পণ্যে বহুল ব্যবহৃত হয়। রবিবার বাণিজ্য মন্ত্রণালয় জানায়, নতুন এই শুল্কহার ৩.৮ শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ ৭৪.৯ শতাংশ পর্যন্ত হতে পারে এবং তা সোমবার থেকেই কার্যকর হবে। এই সিদ্ধান্ত এমন এক সময়ে এসেছে, যখন যুক্তরাষ্ট্র ও চীন সাম্প্রতিক এক সমঝোতায় একে অপরের পণ্যে আরোপিত ব্যাপক শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করেছে। এটি বাণিজ্যযুদ্ধের উত্তেজনা কিছুটা প্রশমিত করার অস্থায়ী উদ্যোগ, যা বিশ্ববাজার ও আন্তর্জাতিক সরবরাহব্যবস্থায় এতদিন ব্যাপক প্রভাব ফেলেছিল। যেসব দেশের সঙ্গে বাণিজ্যিক বিরোধ রয়েছে, সেসব দেশের বিরুদ্ধে প্রায়ই অ্যান্টি-ডাম্পিং তদন্ত করে চীন। এর আগে এপ্রিল মাসে, ইউরোপীয় ইউনিয়নের ব্র্যান্ডি আমদানির বিরুদ্ধে অ্যান্টি-ডাম্পিং পদক্ষেপ নেয় দেশটি। ফলে ফ্রান্সের রপ্তানিনির্ভর কনিয়াক শিল্পে বড় ধরনের প্রভাব পড়ে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম