ঢাকা ১৪ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইট নিক্ষেপ, তদন্তে নেমেছে পুলিশ রাজশাহী থেকে সকল রুটে বাস বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ ব্ল্যাকআউটের ঝুঁকিতে জাতীয় গ্রিড প্রধানমন্ত্রী হয়ে দ্বিতীয়বারের মতো ঢাবিতে এলেন তারেক রহমান ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে সোনার নতুন দাম নির্ধারন বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ৪ বছরের শিশুর সাত জেলায় এখনও পানিবন্দি দেড় লাখের বেশি পরিবার

প্লাস্টিকের ব্যাগে করে রান্নার গ্যাস কিনছেন পাকিস্তানিরা

#

আন্তর্জাতিক ডেস্ক

০৩ জানুয়ারি, ২০২৩,  11:21 AM

news image

পাকিস্তানে চলছে চরম অর্থনৈতিক সংকট। এতে সবচেয়ে ভোগান্তিতে রয়েছেন দেশটির সাধারণ মানুষ। দেখা দিয়েছে এলপিজির ঘাটতি। সহজে পাওয়া যাচ্ছে না গ্যাসের সিলিন্ডারও। এমন দুরবস্থার মুখে অনেককেই প্লাস্টিকের ব্যাগে করে এলপিজি গ্যাস কিনছেন। খবর এনডিটিভির একটি ভিডিওতে দেখা যায়, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন দুই ব্যক্তি। তাদের হাতে বড় কয়েকটি প্লাস্টিকের ব্যাগ। সেগুলো ভর্তি করা হয়েছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলপিজি দিয়ে। দেখে মনে হচ্ছে যেন বড় গ্যাস বেলুন হাতে নিয়ে হাঁটছেন তারা।  ওই ব্যাগগুলো ভরে আনা হচ্ছে গ্যাস সরবরাহকারীদের কাছ থেকে। ব্যাগ থেকে যেন গ্যাস না বের হয়ে যায়, সে জন্য সেটির মুখে লাগানো হয়েছে নজেল ও ভাল্‌ভ। পরে ওই গ্যাস চুলায় বা অন্য কাজে ব্যবহার করা হয়। একটি ব্যাগে তিন থেকে চার কেজি গ্যাস ভরা যায়। গ্যাস ভরতে সময় লাগে প্রায় এক ঘণ্টা। এ বিষয়ে স্থানীয় এক ব্যক্তি সংবাদমাধ্যম ডয়চে ভেলেকে বলেন, ‘এই ব্যাগগুলোতে গ্যাস ভরলে বিস্ফোরণ হতে পারে এমন আশঙ্কা আছে। তবে প্রথমেই বলি, এমন কোনো ঘটনা ঘটেছে তা আমি শুনিনি। আর আসল কথা হলো, যদি ওই আশঙ্কার যদি সত্যি হয়, তাহলেও আমাদের মতো দরিদ্রদের সামনে অন্য কোনো পথ খোলা নেই। কারণ, সিলিন্ডারের অনেক দাম।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম