ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

প্রেস ক্লাবের সামনে যুবদলের বিক্ষোভ সমাবেশ, যান চলাচল বন্ধ

#

নিজস্ব প্রতিবেদক

২৮ মে, ২০২২,  1:04 PM

news image

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গত কয়েক দিন ধরে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় জাতীয় প্রেস ক্লাবের সামনে যুবদল আয়োজিত বিক্ষোভ সমাবেশ চলছে। শনিবার (২৮ মে) সকাল ১০টা থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড-খণ্ড মিছিল নিয়ে আসতে থাকেন যুবদলের নেতাকর্মীরা। যুবদলের এই বিক্ষোভকে কেন্দ্র করে সমাবেশস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে, যুবদলের বিক্ষোভের কারণে প্রেস ক্লাব এলাকায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আশপাশের এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। এসময় অনেকে পথচারীকে ক্ষোভ প্রকাশ করতেও দেখা গেছে। সমাবেশে ইতোমধ্যে উপস্থিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, যুব দলের সদ্য বিদায়ী সভাপতি সাইফুল আলম নীরব, নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি-মামুন হাসান, সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন, সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক-শফিকুল ইসলাম মিল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক-গোলাম মওলা শাহীন, সাংগঠনিক সম্পাদক-ইসাহাক সরকার, দফতর সম্পাদক কামরুজ্জামান দুলাল, সাবেক সহ-সভাপতি আলী আকবর চুন্নু প্রমুখ। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম