ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন দ্রৌপদী মুর্মু

#

আন্তর্জাতিক ডেস্ক

২৫ জুলাই, ২০২২,  5:44 PM

news image

ভারতের ১৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন দ্রৌপদী মুর্মু। সোমবার (২৫ জুলাই) সকালে শপথ গ্রহণ করেন তিনি। ভারতের পার্লামেন্টের সেন্ট্রাল হলে তাকে শপথবাক্য পাঠ করান দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রমানা। শপথ গ্রহণের পর প্রেসিডেন্টকে গান স্যালুট দেয়া হবে। দ্রৌপদীই প্রথম নৃগোষ্ঠী নারী যিনি ভারতের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। গত সোমবার বিরোধী জোটের প্রার্থী যশবন্ত সিনহাকে হারিয়ে ৫ লাখ ৭৭ হাজার ৭৭৭ ভোট পান তিনি। সাবেক শিক্ষক ৬৪ বছর বয়সের দ্রৌপদী ওড়িশার মেয়ে। গত কয়েক দশক ধরে তিনি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জন্য কাজ করে যাচ্ছেন। ঝাড়খণ্ডের প্রদেশিক গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেছেন দ্রৌপদী। প্রসঙ্গত, ভারতে প্রেসিডেন্ট পদটি অনেকটা আলঙ্কারিক। রাষ্ট্রের সর্বোচ্চ পদ হলেও দেশ পরিচালনায় প্রেসিডেন্টের তেমন ভূমিকা নেই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম