ঢাকা ২৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু সীমান্তে অনুপ্রবেশ-গুজব ঠেকাতে সতর্ক বিজিবি: সেক্টর কমান্ডার কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম বিতরণের তারিখ ঘোষণা মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুব মহিলা লীগ নেত্রী শর্মীর প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, শেষ দেখা হলো কারাফটকে ঢাকায় নদীর তীরের ১০০ মিটারের মধ্যে অবকাঠামো নয়, তৈরি হবে গ্রিন-ব্লু নেটওয়ার্ক রাজনৈতিক মতভিন্নতা যেন শিক্ষার পরিবেশ বিঘ্নিত না করে: প্রধানমন্ত্রী ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের কথা জানালেন রাষ্ট্রপতি বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন

প্রেম নিয়ে নীরবতা ভাঙলেন সাইফ পুত্র ইব্রাহিম

#

বিনোদন ডেস্ক

১৬ এপ্রিল, ২০২৫,  5:11 PM

news image

বলিউডের নবাব সাইফ আলি খানের বড় ছেলে ইব্রাহিম আলি খানের প্রেম নিয়ে নেটিজেনদের মাঝে চলছে বেশ আলোচনা। সম্প্রতি তাকে এক সুন্দরীর সঙ্গে দেখা গেছে বলেও বেশ আলোচনা-সমালোচনা হয়েছিল। একাধিক নারীর সঙ্গেই মাঝেমধ্যে নাম জড়ায় তার।  ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, তবে সবচেয়ে বেশি আলোচনা যাকে ঘিরে, তিনি শ্বেতা তিওয়ারির মেয়ে পলক তিওয়ারি। তাদের দু’জনকে প্রায়ই একসঙ্গে আড্ডা দিতে এবং পার্টি করতেও দেখা যায়। আলোচনা-সমালোচনার মাঝেও এতদিন চুপ ছিলেন ইব্রাহিম। এবার সম্পর্ক নিয়ে মুখ খুললেন তিনি। তারা দু’জনের কেউই কখনও সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিক ভাবে কোনও কথা বলেননি। তবে অবশেষে পলক তিওয়ারির সঙ্গে সম্পর্ক নিয়ে নীরবতা ভাঙলেন ইব্রাহিম। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই প্রসঙ্গে ইব্রাহিম বলেন, ‘আমরা খুব ভালো বন্ধু। শুধু এইটুকুই।’  যদিও তাদের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োগুলো একেবারেই অন্য কথা বলছে। ২০২২ সালে প্রথমবার দু’জনকে একসঙ্গে দেখা গেছে। একবার একসঙ্গে পার্টি থেকে ফেরার সময় পলক পাপারাজ্জিদের কাছ থেকে মুখ লুকানোরও চেষ্টা করেছিলেন। তারপর থেকেই এই জল্পনা আরও বেড়েছে।  অন্যদিকে, পলক তিওয়ারি সম্প্রতি তার একটি সাক্ষাৎকারে বলেছেন, ইব্রাহিম শুধুই তার বন্ধু। তারা একে অন্যকে বন্ধু হিসেবেই জানেন।  প্রসঙ্গত, চলতি বছর ইব্রাহিমের ‘নাদানিয়া’ ছবিটি মুক্তি পায়। যদিও বক্স অফিসে তেমন সফল হয়নি সিনেমাটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম