ঢাকা ০৭ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
টর্নেডোর আঘাতে বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের দক্ষিণ মিশিগান, নিহত ৪ তারেক রহমানের ফ্লাইটে ব্যবহৃত বিমানে বড় ত্রুটির খবর সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী বড়াল প্রেসক্লাব বড়াইগ্রাম নাটোর এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল আরও ৭ জেলায় ‘ই-বেইলবন্ড’ চালুর উদ্যোগ বিএনপির সংসদ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালার শেষ দিনের কর্মসূচি শুরু কাল থেকে নতুন পদ্ধতিতে তেল বিক্রি ঈদের ছুটিতে ৪ জেলায় যাবে জাকসুর বিশেষ বাস ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া সংকটের গুজবে তেলের পাম্পে দীর্ঘ ভিড়

প্রেম করে বিয়ে না করায় প্রেমিকার ধর্ষণ মামলা

#

নিজস্ব প্রতিনিধি

১৬ নভেম্বর, ২০২২,  10:45 AM

news image

ময়মনসিংহের ভালুকা উপজেলায় এক প্রেমিকের নামে ধর্ষণ মামলা দায়ের করেছেন এক কিশোরী (১৭)। বুধবার (১৬ নভেম্বর) ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (১৫ নভেম্বর) রাতে ওই কিশোরী বাদী হয়ে শামিমকে আসামি করে ভালুকা মডেল থানায় ধর্ষণ মামলা করেন। অভিযুক্ত ব্যক্তি হলেন, উপজেলার জামিরদিয়া ডোবালিয়া পাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে মো. শামিম (২৫)। জানা গেছে,

প্রায় চার বছর আগে শামিমের সঙ্গে ভুক্তভোগী কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের প্রলোভনে বিভিন্ন জায়গায় নিয়ে একাধিকবার ধর্ষণ করে। সম্প্রতি ভুক্তভোগী কিশোরী বিয়ের জন্য চাপ দিলে অভিযুক্ত শামিম তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। এ অবস্থায় ভুক্তভোগী কিশোরী সোমবার (১৪ নভেম্বর) অভিযুক্ত ব্যক্তির বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নেন। এ সময় স্থানীয়রা থানায় সংবাদ দিলে একই দিন রাতে কিশোরীকে উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে ওসি কামাল হোসেন বলেন, ভুক্তভোগী কিশোরী বিয়ের দাবিতে বাড়িতে অবস্থান নিতেই প্রেমিক শামিম পালিয়ে যান। ভুক্তভোগী থানায় মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে শামিমকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম