ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে এসে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় সদস্য আটক একদিন ম্যানেজেই মিলবে টানা ৪ দিনের ছুটি নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্যাস-সংকটে স্বস্তি: সামিট-এক্সিলারেট চালু চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ২, সুনামি সতর্কতা

প্রেমে পড়েছেন কি না বুঝবেন যেভাবে

#

লাইফস্টাইল ডেস্ক

১১ নভেম্বর, ২০২১,  2:18 PM

news image

এখনকার সময়ে মানুষ অনেকটাই আত্মকেন্দ্রিক। তবে যতোই আত্নকেন্দ্রিক হয়ে যান না কেন প্রেমের প্রতি টানটা প্রায় সবাই অনুভব করেন।  জীবনের বিভিন্ন ধাপে বিভিন্ন মানুষের সংগে দেখা হয়, প্রেমও হয় একাধিকবার। কিছু প্রেম টিকে যায়, কিছু প্রেম টুকরো টুকরো স্মৃতির মতো মনের এক কোণে জায়গা করে নেয়। কিন্তু তবুও, জীবনে নানান ভাবে বার বার প্রেম খুঁজে পান সকলেই। কিন্তু কী করে বুঝবেন আপনার সংগীর সংগে সম্পর্কটা কতোটা মজবুত? জানান দেবে কিছু লক্ষণ।

নিজেকে ভালবাসতে পারা

একটি সম্পর্কে থাকাকালীন যদি আপনি কখনও নিজের প্রতি কোনো রকম বিতৃষ্ণা বা খারাপ লাগা অনুভব করেন, তাহলে খুব সম্ভবত সেই সম্পর্কটা আপনাকে পেছনে টানছে। প্রেমের সব থেকে সুন্দর বৈশিষ্ট্য হলো নিজেকে ভালবাসতে পারা। একটি সম্পর্কে যখন সে অন্যজনের সংগে সংগে নিজেকেও ভালবাসতে পারেন, সেই অনুভূতির থেকে বেশি সুন্দর অনুভূতি হয়তো আপনি কখনও পাবেন না।

অন্য মানুষটিকে অগ্রাধিকার দেওয়া

শুধু সময় কাটাতে ভালো লাগছে এমনই নয়, সংগীকে যখম আপনি অগ্রাধিকারও দিচ্ছেন, তবেই বুঝতে হবে সম্পর্কটা অনেক বেশি গভীর। বাকি সব কাজের মধ্যে সংগীর সংগে সময় কাটানোটা তালিকার বেশ উপরের দিকেই থাকে।

নিজের পরিধির বাইরেও স্বচ্ছন্দ হওয়া

অনেক সময় যাঁরা বেশি অন্তর্মুখী হন, তাঁরা বাকিদের সামনে নিজেকে খুব একটা মেলে ধরতে পারেন না। কিন্তু যদি সংগীর সামনে আপনি আপনার অজান্তেই নিজেকে মেলে ধরতে পারেন, নিজের পরিধির বাইরে বেরিয়েও ভালো থাকতে পারেন, তাহলে কোথাও গিয়ে এই সম্পর্কটা সত্যিই আপনার কাছে অত্যন্ত আপন।

তার মতামতকে সম্মান করা

যে কোনো সম্পর্কের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হলো একে অন্যের প্রতি ভরসা রাখা। যদি আপনি সহযত ভাবেই আপনার সংগীর মতামতকে গুরুত্ব দিতে পারেন, তা হলে খুব সম্ভবত সেই মানুষের প্রতি আপনার ভরসার জায়গাটা অনেক। সম্পর্কের ভীত যেই খানে, সেই ভরসার জায়গাতেই যদি আপনাদের বাঁধন মজবুত হয়, তার থেকে বেশি সুন্দর খুব একটা কিছু হতে পারে না।

বার বার তার কথা মনে পড়া

দিনের বিভিন্ন সময়ে হঠাৎ ভালবাসার মানুষের কথা মনে পড়ে মুখে এক মৃদু হাসির আভাস খেলে গেলো, এই ছোট্ট ছোট্ট জিনিসগুলি আপাতভাবে খুবই শিশুসুলভ এবং মিষ্টি মনে হলেও, আসলে এগুলির গভীরতা অনেক বেশি। এই সারল্যের মুহূর্তগুলিই আপনাকে জানিয়ে দেয়, আপনি হয়তো সত্যিই প্রেমে পড়েছেন।

সূত্রঃ আনন্দবাজার পত্রিকা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম