ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
রানা প্লাজা ভবন নির্মাণে দুর্নীতি, সোহেল রানাসহ ৮ জনের রায় আজ অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফিরলেন হেড-মার্শ, বাদ লাবুশেন বিএনপি ওয়াদা ও জনগণের কাছে অঙ্গীকার রক্ষাকারী দল : রিজভী দুই ঘণ্টা পর সারাদেশের সঙ্গে রাজশাহীর ট্রেন চলাচল স্বাভাবিক রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪২ পরিস্থিতির কারণে বড় ঋণখেলাপিদের ছাড় বাংলাদেশ ব্যাংকের জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী সুনিশ্চিত করা হবে: ভূমিমন্ত্রী ঋণ থেকে মুক্তির দোয়া যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের পাশে আছে: সারাহ আলড্রিচ

প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গৃহবধূর

#

নিজস্ব প্রতিবেদক

১২ জুলাই, ২০২৫,  5:22 PM

news image

কুমিল্লার চান্দিনায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, প্রেমের ফাঁদে ফেলে প্রেমিক তাকে ধর্ষণ করেছে। এ ঘটনায় দুই সন্তানের জননী ওই নারী প্রেমিক তানভীর আহমেদ বাধন নামের প্রেমিককে আসামি করে থানায় মামলা করেছেন। অভিযুক্ত তানভীর উপজেলার বাড়েরা গ্রামের মো. আবু তাহেরের ছেলে। আর ভুক্তভোগী একই উপজেলার মাইজখার ইউনিয়নের আওরাল গ্রামের বাসিন্দা। মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগীর স্বামী প্রবাসে থাকেন। তিনি দুই সন্তানকে নিয়ে উপজেলা সদরে ভাড়া বাড়িতে থাকেন। এরই মধ্যে তানভীরের সঙ্গে ওই নারীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তানভীর বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২৫ জুন ভুক্তভোগী নারীকে চট্টগ্রামে নিয়ে যান। সেখানে একটি বাসায় রেখে তাকে টানা ৯ দিন ধর্ষণ করেন অভিযুক্ত। অভিযোগের বিষয়ে তানভীরের বাবা মো. আবু তাহের বলেন, ‘আমি যতটুকু জানি, আমার ছেলের সঙ্গে ওই মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। দুজনের সম্মতিতে গত ২৫ জুন তারা চট্টগ্রাম যায়। পরবর্তীতে খোঁজ খবর নিয়ে মেয়ের স্বামীসহ আমরা চট্টগ্রাম থেকে তাদেরকে বাড়িতে ফিরিয়ে আনি। উভয় পরিবার তাদেরকে শাসনও করেছে। পরবর্তীতে জানতে পারি আমার ছেলের বিরুদ্ধে ধর্ষণের মামলা করা হয়েছে।’ চান্দিনা থানার ওসি জাবেদ উল ইসলাম বলেন, ‘ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম