ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

প্রেমিকাকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

#

নিজস্ব প্রতিনিধি

২৫ মে, ২০২২,  10:22 AM

news image

প্রেমিকাকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক যুবক। মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গা পৌর এলাকায়। নিহত যুবকের নাম ফজলে রাব্বি সোলাইমান (২৪)। তিনি সদর উপজেলার বোয়ালমারি গ্রামের টুলু মিয়ার ছেলে। রাব্বি চুয়াডাঙ্গা সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। পাশাপাশি বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র সনো সেন্টারে এক্সরে বিভাগে কর্মরত ছিলেন তিনি। তিন ভাইয়ের মধ্যে সবার ছোট ছিলেন রাব্বি। পরিবারের সদস্যরা জানায়, রাত ২টার দিকে অজ্ঞাত এক নারী ফোন করে জানায় রাব্বি ফাঁস দিয়েছে, তাড়াতাড়ি তার ঘরে যান।

আমরা গিয়ে দেখি দরজা বন্ধ। প্রতিবেশীদের সহযোগিতায় দরজা ভেঙে রাব্বিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে জানতে পারি, প্রেমিকার সঙ্গে মনোমালিন্যের কারণে তাকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করে রাব্বি। স্থানীয়রা জানায়, রাব্বি খুব ধার্মিক প্রকৃতির ছেলে ছিলেন। সপ্তাহে দু’দিন রোজা রাখতেন। আজ মঙ্গলবারও রোজা রেখেছিলেন। আমরা আগে কখনও শুনিনি কোনও মেয়ের সঙ্গে তার সম্পর্ক আছে।চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহরাব হোসেন গণমাধ্যমকে জানান, রাত ২টার দিকে ওই যুববকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। মরদেহ হিমঘরে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানায় জানানো হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম