ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

প্রেমিকাকে বিয়ে করতে বাধা দেওয়ায় দ্বিতীয় স্ত্রীকে পুড়িয়ে হত্যা

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ অক্টোবর, ২০২৫,  3:03 PM

news image

ভারতের বিহারে প্রেমিকাকে বিয়ে করতে চেয়েছিলেন এক ব্যক্তি। তাতে আপত্তি করেন তার দ্বিতীয় স্ত্রী। এতে ক্ষুব্ধ হয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে ওই স্ত্রীকে হত্যা করেন তিনি।  স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার (১১ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শনিবার দুপুর ১টার দিকে সুনিতা কল করে তার ভাইকে জানান বিকাশ তার ওপর পেট্রোল ঢেলে তাকে বাড়ির আঙিনায় আটকে রেখেছেন।এরপর বিকাশ রান্নার গ্যাসের স্টোভের বাল্ব চালু করে তাতে ম্যাচের কাঠি ছুড়ে মারেন জানিয়ে সুনিতার ভাই বলেন, ফোনে পরিবারকে সুনিতা জানান, তিনি আর বাঁচবেন না। এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। এমনকি সুনিতার বাবার বাড়ির লোকজন তার শ্বশুরবাড়িতে পৌঁছানোর সময় গৃহবধূর মরদেহ দাহ করার প্রস্তুতি নিচ্ছিল বিকাশের পরিবার। তবে সুনিতার পরিবারের লোকজনকে দেখে তারা পালিয়ে যায়। সুনিতার বাবা জানান, নালন্দা জেলার একটি গ্রামের বাসিন্দা বিকাশ কুমার পাঁচ বছর আগে সুনিতা দেবীকে বিয়ে করেন। বিয়ের পর তারা জানতে পারেন, ইতোপূর্বে এক স্ত্রী ছিল বিকাশ কুমারের, যার সঙ্গে বিচ্ছেদ হয়নি তার। আগে একবার বিয়ের বিষয়টি জানার পরও সুনিতাকে বুঝিয়ে তাদের সঙ্গে রাখতে সক্ষম হয় বিকাশের পরিবার। সুনিতা দুটি সন্তানের জন্ম দেন এবং জন্মের পরপরই তাদের মৃত্যু হয়। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সন্তানদের মৃত্যুর পর প্রেমিকাকে বিয়ের কথা বলতে থাকেন বিকাশ। এ নিয়ে সুনিতার সঙ্গে ঘন ঘন ঝগড়া হয় তার, যার জেরে বাবার বাড়িতে চলে যান এ নারী। গত মাসে দুর্গাপূজা শুরুর আগে শ্বশুরবাড়িতে গিয়ে সুনিতাকে ফিরে আসতে বলেন বিকাশ। তার কথামতো শ্বশুরবাড়িতে যান গৃহবধূ। স্থানীয় থানার স্টেশন হাউস অফিসার অনিল কুমার পান্ডে জানান, পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। একটি টিম ফরেনসিক নমুনা সংগ্রহ করেছে। ময়নাতদন্ত শেষে নারীর মরদেহ ইতোমধ্যে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হত্যাকাণ্ডের শিকার নারীর শ্বশুরবাড়ির লোকজন পলাতক আছে বলেও জানান তিনি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম