ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

প্রার্থনার সময় বজ্রপাতে ১৪ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

০৪ নভেম্বর, ২০২৪,  4:51 PM

news image

আফ্রিকার দেশ উগান্ডায় একটি শরণার্থী শিবিরে প্রার্থনার সময় বজ্রপাতের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও কমপক্ষে ৩৪ জন। সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, স্থানীয় সময় শনিবার বিকালে উত্তর উগান্ডার লামও জেলায় পালাবেক শরণার্থী শিবিরের ওপর এই বজ্রপাতের ঘটনা ঘটে। উগান্ডার পুলিশের মুখপাত্র কিতুমা রুসোকে সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, শনিবার বিকাল ৫টার দিকে প্রার্থনার জন্য সমবেত হওয়ার সময় বৃষ্টি শুরু হয় এবং ৫টা ৩০ মিনিটে বজ্রপাতের ঘটনা ঘটে। পালাবেক শরণার্থী শিবিরটি দক্ষিণ সুদানের সীমান্তের কাছাকাছি উগান্ডার ভূখণ্ডে অবস্থিত। শিবিরটিতে প্রায় ৮০ হাজার রয়েছেন।   লামও জেলা কর্তৃপক্ষ জানিয়েছে, পালাবেক শরণার্থী শিবিরের বেশিরভাগই দক্ষিণ সুদান থেকে এসেছেন। গৃহযুদ্ধের অবসান ঘটলেও সুদানে অস্থিতিশীলতা এখনও অব্যাহত। তাই এসব শরণার্থী স্বদেশে ফিরতে পারছেন না। সূত্র: রয়টার্স, সিএনএন, স্কাই নিউজ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম